এক্সপ্লোর

এখনই ফেডেরাল ফ্রন্টে যোগ দিতে আগ্রহী নন চন্দ্রবাবু, জানালেন টিডিপি নেতা

নয়াদিল্লি: আঞ্চলিক দলগুলির নেতাদের সঙ্গে আজ বেশ কয়েক দফায় বৈঠক করলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি কোনও ঐক্যবদ্ধ বিরোধী জোটে সামিল হওয়ার পক্ষপাতী নন বলে জানালেন তাঁর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র এক নেতা। ২০১৯ এর লোকসভা ভোটের পরই তিনি এ ধরনের কোনও মোর্চায় সামিল হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা। তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গত সপ্তাহের রাজধানী সফরের পর নাইডুর দিল্লিতে এসে একাধিক রাজনৈতিক বৈঠক ঘিরে ২০১৯-এর ভোটের আগে ফেডেরাল ফ্রন্ট তৈরির জল্পনা তুঙ্গে উঠেছে। কিন্তু দেশম নেতাটি বলেন, নাইডু ঠিক এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী নন। তিনি বরং লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে চান, তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। বর্তমানে তাঁর একমাত্র নজর শুধু অন্ধ্রপ্রদেশেই। সংসদে মোদী সরকারের বিরুদ্ধে দেশমের অনাস্থা প্রস্তাব পেশের ব্যাপারে সমর্থন জোগাড় করতে তিনি নানা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। টিএমসি, এনসিপি, ডিএমকে, এআইএডিএমকে, সপা, বসপা নেতাদের সঙ্গে কথা বলেছেন, কংগ্রেস, এমনকী এনডিএ-র কয়েকটি শরিক দলের নেতাদের সঙ্গেও আলোচনা হয় তাঁর। যে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) সঙ্গে দেশমের আদায় কাঁচকলায় সম্পর্ক, সেই দলের নেত্রী কে কবিতার সঙ্গেও তিনি কথা বলেছেন। বিরোধী শিবিরের এক নেতার কথায়, উনি বর্তমান পরিস্থিতিতে অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট হলে তার সংখ্যা, শক্তি কী দাঁড়াতে পারে, সেটা মাথায় রেখেই এগচ্ছেন বলে মনে হয়। কোনও শিবিরে এখনই যোগ দেওয়ার তাড়ায় নেই তিনি। দেশম প্রধান বিজেপির হেমা মালিনী, জয়ন্ত সিনহার সঙ্গেও বৈঠক করেছেন। পরে তিনি নিজেই ট্যুইট করেন, অন্ধ্রের প্রতি 'বঞ্চনা'ই ছিল যাবতীয় আলোচনার কেন্দ্রীয় বিষয়। এনসিপি প্রধান শরদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা, টিএমসি নেতা ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে অনাস্থা প্রস্তাবের ব্যাপারে কথা হয়েছে। তবে অন্ধ্রকে 'বিশেষ মর্যাদা' দেওয়ার বঞ্চনার কথাও তুলে ধরেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget