এক্সপ্লোর

ন্যাশনাল হেরাল্ড মামলায় আয়কর তদন্তে স্থগিতাদেশের আর্জি খারিজ, অস্বস্তিতে কংগ্রেস

নয়াদিল্লি: ন্যাশনাল হেরল্ড মামলায় ফের অস্বস্তিতে কংগ্রেস। ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আয়কর বিভাগের তদন্তে স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। সূত্রের খবর, এই ইয়ং ইন্ডিয়নের ৮৩.৩ শতাংশ মালিকানাই রয়েছে গাঁধী পরিবারের হাতে। আয়কর তদন্তে স্থগিতাদেশ চেয়েছিল কংগ্রেস। হাইকোর্টে দাখিল করা হয়েছিল রিট পিটিশন। কিন্তু বিচারপতি এস মুরলিধর ও সি শেখরের বেঞ্চ সেই আবেদন খারিজ করে বলেন, এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয়। বরং আবেদনকারী আবেদন প্রত্যাহার করে, আয়কর দফতরের সঙ্গে সহযোগিতা করুন। এরপরে সংস্থার আবেদন প্রত্যাহার করে নেন অভিষেক মনু সিঙভি। তিনি অবশ্য বলেন, পিটিশন খারিজ হলেও যে প্রশ্নগুলি আনা হয়েছিল, তা খারিজ হয়নি। অনদিকে, দিল্লি হাইকোর্টের এই নির্দেশের পরে স্বভাবতই উচ্ছ্বসিত বিজেপি শিবির। গাঁধী পরিবারকে আক্রমণ করেছেন বিজেপি নেতা এবং মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামী। এই ইস্যুতে সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীকে রাজনৈতিক ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ২০১৫ সালের ১৯ ডিসেম্বর এই মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে হয় সনিয়া-রাহুল সহ সব অভিযুক্তকে। ১৯৩৮ সালে জওহরলাল নেহরুর প্রতিষ্ঠা করা ‘ন্যাশনাল হেরল্ড সংবাদপত্রে’র মূল মালিকানা ছিল অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের হাতে। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। প্রায় ৯০ কোটি টাকার দেনার দায়ে তখন জর্জরিত অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড। তখন সেই সংস্থাকে মাত্র ৫০ লক্ষ টাকায় অধিগ্রহণ করে কংগ্রেস প্রভাবিত ‘ইয়ং ইন্ডিয়ান’। এরপরে ৯০ কোটি টাকার ঋণ মকুব করে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তারপরই সনিয়া ও রাহুলের বিরুদ্ধে প্রতারণা, বেআইনিভাবে সম্পত্তি হস্তগত-সহ একাধিক অভিযোগে মামলা হয়। সেই মামলায় আয়কর দফতরে নতুন করে সংস্থার সম্পত্তির হিসেব নিকেশ করার বিষয়ে নির্দেশ দিয়েছিল আদালত। আয়কর দফতরের সেই তদন্ত আটকাতেই দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল, যা খারিজ করে দিল আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget