এক্সপ্লোর

সম্প্রচারে সরকারি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এনডিটিভি ইন্ডিয়া

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে এনডিটিভি ইন্ডিয়া। পঠানকোট হামলার সময় তাদের সম্প্রচারে জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, নিরাপত্তাবাহিনীর জঙ্গি দমন অভিযানের গুরুত্বপূর্ণ খবর সন্ত্রাসবাদীরা জেনে ফেলতে পারত, এহেন কারণ দেখিয়ে কেন্দ্র ৯ নভেম্বর একদিনের জন্য তাদের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই সরকারি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন পেশ করেছে সর্বভারতীয় সংবাদ চ্যানেলটি। সরকারি নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাদের আবেদনে। তারা বলেছে, তাদের হিন্দি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়াকে ৯ নভেম্বর সারা দিন সম্প্রচার ও পুনঃসম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আমরা জানাচ্ছি, ওই নির্দেশ, তার সাংবিধানিক ভিত্তি ও যে সংশ্লিষ্ট আইনে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে, তার যাবতীয় ধারাকে মহামান্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রিট পিটিশন জমা দিয়েছে এনডিটিভি লিমিটেড ও অন্যরা। সূত্রের খবর, যেদিন সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে, তার একদিন আগে, আগামীকাল বিষয়টি শীর্ষ আদালতে তুলতে পারেন  দেশের প্রথম সারির কোনও আইনজীবী। প্রসঙ্গত, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সরকারের আনা যাবতীয় অভিযোগ খন্ডন করে এনডিটিভি দাবি করেছে, তারা যে তথ্য সম্প্রচার করেছে, একই তথ্য অন্যান্য চ্যানেল, সংবাদপত্রেও দেখানো বা ছাপা হয়েছে। দেশের সাংবাদিক মহলও এনডিটিভি হিন্দির ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে। সরকারি নিষেধাজ্ঞা সাতের দশকের জরুরি অবস্থার অন্ধকার স্মৃতি ফিরিয়ে আনছে বলেও জানিয়েছে সাংবাদিকদের নানা সংগঠন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget