এক্সপ্লোর

চ্যানেল নিষেধাজ্ঞা: কেন্দ্রের সমালোচনায় এনডিটিভি, নির্দেশ প্রত্যাহারের দাবি সাংবাদিককূলের

নয়াদিল্লি: তাদের হিন্দি চ্যানেলকে একদিনের জন্য নিষিদ্ধ করার কেন্দ্রীয় সিন্ধান্তকে ‘জঘন্য’ বলে উল্লেখ করল এনডিটিভি। তারা জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশকে তারা খতিয়ে দেখছে। নিষেধাজ্ঞার সমালোচনায় মুখর এডিটর্স গিল্ড এবং ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশনও। পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার খবর সম্প্রচার করার সময় সংবেদনশীল তথ্য প্রকাশ করার অভিযোগ ওঠে এনডিটিভি-র হিন্দি চ্যানেল ‘এনডিটিভি ইন্ডিয়া’-র বিরুদ্ধে। যে কারণে আগামী ৯ তারিখ ওই চ্যানেলের সম্প্রচারে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এদিন নিজেদের ওয়েবসাইটে এনডিটিভি তার প্রতিক্রিয়ায় জানিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ এসেছে। এটা জঘন্য যে কেবলমাত্র এনডিটিভি-কে আলাদা করে নিষিদ্ধ করা হল। অথচ, প্রায় সব সংবাদমাধ্যমই একই জিনিস সম্প্রচার করেছে। সংস্থার দাবি, তাদের সম্প্রচারিত কভারেজ সবচেয়ে ভারসাম্য বজায় রেখেছিল। এখানেই থেমে থাকেনি এনডিটিভি। নিষেধাজ্ঞা জারি করার বিষয়টিকে তারা জরুরি অবস্থার জারি হওয়ার সঙ্গে তুলনা টেনে এনেছে। সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জরুরি অবস্থার সময় যেভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল,  এনডিটিভি-র ওপর ঠিক একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হল, যা অভাবনীয়। নিষেধাজ্ঞার বিরুদ্ধে একসুরে সোচ্চার হয়েছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞাকে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে তীব্র ভর্ৎসনা করেছে। একইসঙ্গে তারা ওই নির্দেশের প্রত্যাহারের দাবিও তুলেছে। তারা আরও জানিয়েছে, কোনওপ্রকার বিচারবিভাগীয় হস্তক্ষেপ ছাড়াই সরাসরি নিষেধাজ্ঞা জারি করাটা স্বাধীনতা ও বিচারের পরিপন্থী। একইসুরে চ্যানেলের পাশে দাঁড়িয়েছে ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশনও। তারাও কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। প্রসঙ্গত, গত বছর কেন্দ্র নতুন নিয়মাবলি লাগু করা ইস্তক এই প্রথম কোনও চ্যানেল নিষেধাজ্ঞার কোপে পড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget