এক্সপ্লোর

ভারতীয় সংস্কৃতিকে বিসর্জন দিয়ে দেশ-জাতি গঠন করতে চেয়েছিলেন নেহরু:অমিত শাহ

পুণে:  জওহরলাল নেহরুকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি সভাপতি অমিত শাহর কটাক্ষ, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নিজের দেশকে পশ্চিমী আদলে তৈরি করতে চেয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। রবিবার এক বই প্রকাশ অনুষ্ঠানে নেহরুকে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, তিনি দেশ-জাতি গঠন করতে চেয়েছিলেন ভারতের সমস্ত পুরনো ঐতিহ্য-বিশ্বাসকে বিসর্জন দিয়ে। প্রসঙ্গত, তিনি বিদেশ থেকে ভাবনা-চিন্তা আমদানি করে, তার ভিত্তিতে ভারতীয় সমাজকে  তৈরি করতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, সেই সময় যদি জনসঙ্ঘ নেতা পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় না থাকতেন, তাহলে ভারতীয় চিন্তা-ভাবনা রক্ষা করা কখনওই সম্ভব হত না। তিনি পুরনো বিশ্বাস-ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই, ভারতীয় জনসঙ্ঘ তৈরি হয়েছিল, যার ফলে ভবিষ্যতে তৈরি হয়েছে বিজেপি। প্রসঙ্গত, দিনদয়াল উপাধ্যায়ের আত্মজীবনী, ‘রাষ্ট্রদ্রষ্টা’র প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন বিজেপি সভাপতি। ভারতের স্বাধীনতা যুদ্ধের সময়, বহু মানুষ ভিন্ন ধারনার বিশ্বাসী হয়েও দেশ স্বাধীনের জন্যে লড়েছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তার পুরো কৃত্বিতটাই কংগ্রেসকে দেওয়া হয়। কংগ্রেস নেহরুকে প্রধানমন্ত্রী করে। অথচ তিনি সমস্ত দেশীয় ধ্যান-ধারনাকে বিসর্জন দিয়ে দিতে চেয়েছিলেন, অভিযোগ অমিত শাহর। যেখানে দিনদয়াল উপাধ্যায়ের মতো নেতারা দেশকে পুরনো বিশ্বাস-সংস্কৃতির অনুকরণে তৈরি করতে চেয়েছিলেন, সেখানে তাঁদেরকেই উপেক্ষা করার চেষ্টা করেছিলেন নেহরু, দাবি বিজেপি সভাপতির। তিনি মনে করেন দেশ এখন সবচেয়ে নিরাপদ দল এবং ব্যক্তির আশ্রয় রয়েছে। তাঁর দাবি বিশ্বমঞ্চে, নিজের সংস্কৃতিকে বিসর্জন না দিয়েই ভারত আজ অন্যতম ক্ষমতাবান রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে নিয়েছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget