এক্সপ্লোর

সদ্য বিবাহিতদের উত্তরপ্রদেশ সরকারের উপহার কী জানেন? কন্ডোম

লখনউ: বিয়েতে নবদম্পতিকে আশীর্বাদ স্বরূপ কিছু উপহার। হিন্দিতে যাকে বলে শগুন। সেই শগুন হিসেবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এবার কন্ডোম দেবে নবদম্পতিকে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছে তারা। এই শগুন বিলি করবেন আশপাশের আশা কর্মীরা। শগুন হল আসলে একটি কিট যার মধ্যে কন্ডোম, গর্ভ নিরোধক বড়ি ইত্যাদি থাকবে। থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের একটি চিঠিও যাতে লেখা যাকবে পরিবার পরিকল্পনার উপযোগিতা, ২ সন্তানের মধ্যে ন্যূনতম কত বছরের ব্যবধান থাকা উচিত ও জন্মনিয়ন্ত্রণের স্বপক্ষে যুক্তি। ১১ তারিখ, বিশ্ব জনসংখ্যা দিবসে চালু হবে এই প্রকল্প। সরকারি আধিকারিকদের ধারণা, এর ফলে নবদম্পতিরা বিবাহিত জীবনের দায়দায়িত্ব সম্পর্কে জানতে পারবেন। কন্ডোম, গর্ভ নিরোধক বড়ি ছাড়াও ওই কিটে থাকবে একজোড়া তোয়ালে, রুমাল, নেল কাটার, চিরুণি ও আয়না, যাতে স্বামী স্ত্রী দুজনেই উপকৃত হন। আর স্বাস্থ্য দফতরের গর্ভ নিয়ন্ত্রণ সম্পর্কিত চিঠি তো থাকবেই। কিন্তু তাঁদের কী হবে, যাঁরা পড়তে পারেন না? তারও জবাব রয়েছে স্বাস্থ্য বিভাগের কর্তাদের কাছে। যে আশা কর্মীরা ওই কিট উপহার দেবেন, তাঁরাই সব কিছু বুঝিয়ে বলবেন দম্পতিদের। দম্পতিদের সঙ্গে কথাবার্তার ব্যাপারে আশা কর্মীদের রেকর্ড রাখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget