এক্সপ্লোর

এখন আমাদের টার্গেট পাক অধিকৃত কাশ্মীর: সুব্রহ্মণ্যম স্বামী

রদ হয়ে গেল সংবিধানের ৩৭০ ধারা।

নয়াদিল্লি: রদ হয়ে গেল সংবিধানের ৩৭০ ধারা। যার ফলে এখন থেকেই জম্মু ও কাশ্মীরের ওপর থেকে সরে গেল বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের আচ্ছাদন। এখন থেকে ভূ-স্বর্গে উড়বে না কোনও স্বতন্ত্র পতাকা। হিমশৈল উপত্যকায় বিদেশ, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্র। এতদিন যা ৩৭০ ধারা দ্বারা সংরক্ষিত ছিল। উচ্চ ও নিম্ন, সংসদের উভয় কক্ষেই সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়া মাত্রই ঘোষণা হয়ে যায় জম্মু-কাশ্মীর আর বিশেষ মর্যাদা পাবে না। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখ, ২টি স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে বলে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে।

সোমবার রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলের প্রস্তাবের সমর্থনে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেন, “এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আর ভারত-পাকিস্তানের মধ্যে কোনও মধ্যস্থতা করতে হবে না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করাই আমাদের পরবর্তী লক্ষ্য। আশা করি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।”

এদিন সংসদে নরসিমা রাওয়ের আমলে পাস হওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার পক্ষে সর্বসম্মতি জানিয়েছিল সংসদ। যদিও ৩৭০ ধারা অবলুপ্তিতে কংগ্রেসের বিরোধিতাকে বিঁধেছেন এই বিজেপি সাসংদ। তাঁর কথায়, কংগ্রেসের জনপ্রতিনিধিরা আইন সম্পর্কেই ওয়াকিবহল ছিলেন না। তাঁর কথায় মোদি সরকারই আইনের পথ অনুসরণ করেছে। সুব্রহ্মণ্যম স্বামীর মতে ৩৭০ ধারা সংবিধানে ‘সাময়িক বিধান’ হিসেবে বর্ণিত রয়েছে। সেক্ষেত্রে এই ধারাকে কোনওভাবেই স্থায়ী বলা যায় না। একই সঙ্গে, ৩৭০ ধারা অবলুপ্তির পক্ষে জোড়াল সওয়াল করে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, “৩৭০ ধারা একপেশে। সেদিনই এর অপমৃত্যু হয়েছিল, যেদিন ৫ লাখ কাশ্মীরি পণ্ডিত ও শিখদের তাড়িয়ে দেওয়া হয়েছিল।” সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, বিরোধীরা কেবল তাদের নিজস্ব স্বার্থের জন্যই বিরোধিতা করছে, কোনও গঠনমূলক বিরোধিতা বিরোধীরা করছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget