এক্সপ্লোর

কাশ্মীরে জঙ্গি যোগ, ৩৬ কোটি টাকা মূল্যের বাতিল নোট বাজেয়াপ্ত করল এনআইএ, গ্রেফতার ৯

নয়াদিল্লি:  নোট বাতিলের বর্ষপূর্তির আগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বাজেয়াপ্ত করল প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের বাতিল নোট। গ্রেফতার করা হয়েছে নয়জনকে। ওই নোটগুলির সঙ্গে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে অর্থ যোগানের যোগ রয়েছে বলে অভিযোগ। এনআইএ-র দল গতকাল রাজধানীর কনট প্লেস এলাকায় সাত জনকে ধরে ফেলে। ওই সময় তারা চারটি গাড়িতে ২৮ টি কার্টুনে ভরে বাতিল ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন এনআইএ-র মুখপাত্র। ওই মুখপাত্র জানিয়েছেন, ধৃতদের জেরার জন্য এনআইএ-র সদর দফতরে নিয়ে আসা হয়। পরে সন্ধেয় ওই চক্রের আরও তিনজনকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়। আগামীকাল ধৃতদের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হবে। ধৃতরা হল দিল্লির বাসিন্দা প্রদীপ চৌহান,ভগবান সিংহ, বিনোদ শ্রীধর শেট্টি, মুম্বইয়ের দীপক তোপরানি, আমরোহার এজাজুল হাসান, নাগপুরের জসবিন্দর সিংহ এবং  জম্মু ও কাশ্মীরের বাসিন্দা উমর মুস্তাক দার (পুলওয়ামা), শাহনওয়াজ মির (শ্রীনগর) এবং মহম্মদ ইউসুফ সোফি (অনন্তনাগ)। মুখপাত্রটি আরও জানিয়েছেন, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসে অর্থ যোগানের একটি মামলার তদন্ত করতে গিয়ে  ধৃতদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর পায় এনআইএ। তদন্তে জানা যায় যে, ধৃতদের সঙ্গে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের যোগ রয়েছে এবং তাদের কাছে প্রচুর বাতিল নোট রয়েছে। তাদের ওপর নজরদারি বাড়ানো হয়। এতেই ফাঁস হয়ে যায় চক্রান্ত। ওই চক্রের এক সদস্য বাতিল নোটগুলি  বৈধ নোটে বদলে ফেলার চেষ্টা করতে গেলে তারা ধরা পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget