এক্সপ্লোর

সংক্রমণের ভয়ে আসেননি আত্মীয়রা, কেরলে নিপায় মৃতদের শেষকৃত্য করলেন চিকিৎসক

কোঝিকোড়: কেরলে এখনও পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আতঙ্ক এমনই ছড়িয়েছে, সংক্রমণের ভয়ে মৃত ব্যক্তিদের শেষকৃত্য করতেও আসছেন না ঘনিষ্ঠ আত্মীয়রা। এই পরিস্থিতিতে মৃতদের শেষকৃত্যও করলেন কোঝিকোড়ের এক চিকিৎসক। তাঁর নাম আর এস গোপাকুমার। তিনি অন্তত ১২ জনের শেষকৃত্যের ব্যবস্থা করেছেন। এর মধ্যে তিনজনের শেষযাত্রায় সামিলও হন এই চিকিৎসক। গোপাকুমার জানিয়েছেন, ‘১৭ বছরের একটি ছেলের নিপায় মৃত্যু হয়েছে। তার মায়েরও নিপা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি ছেলেকে শেষবার দেখতেও পাননি। ছেলেটির শেষকৃত্য করার জন্য কোনও প্রিয়জন ছিল না। আমি ওর শেষকৃত্য করার জন্য দ্বিতীয়বার ভাবিনি। ওর শেষকৃত্য যাতে পূর্ণ মর্যাদায় হয়, তার জন্য আমি সব হিন্দু রীতি-নীতি পালন করেছি। এটা আমার কর্তব্য ছিল।’ এই চিকিৎসক আরও জানিয়েছেন, ‘নিপায় আক্রান্ত হয়ে মৃত ৫৩ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হওয়ার পর তাঁরা আত্মীয়রা জানান, শেষকৃত্যে যোগ দেবেন না। ফলে আমাকেই সেই দায়িত্ব পালন করতে হয়। তবে এক ১৯ বছরের তরুণীর স্বামীর শেষকৃত্য করতে গিয়ে আমার হৃদয় বেদনায় ভরে গিয়েছিল। ওই তরুণী বিষ খেয়েছিলেন। তাঁকে কর্ণাটক থেকে কোঝিকোড়ের হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জানা যায়, তাঁর শয্যার কাছে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন নিপা-আক্রান্ত। ওই তরুণীর অবশ্য নিপা ধরা পড়েনি। মুসা নামে ৬১ বছর বয়সি এক ব্যক্তিরও শেষকৃত্য আমাকেই করতে হয়। তাঁর দুই ছেলে ও ভাইয়ের স্ত্রীরও নিপায় মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, পরিবারের অন্যদের থেকেই মুসার দেহে নিপা ভাইরাস সংক্রামিত হয়। ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে তার উপর পাঁচ কেজি ব্লিচিং পাউডার ছড়িয়ে এয়ার-টাইট প্লাস্টিক ডাবল বডি ব্যাগে মুসার দেহ ভরে কবর দেওয়া হয়েছে।’ গোপাকুমার আরও জানিয়েছেন, তিনি যে ১২ জনের শেষকৃত্যের ব্যবস্থা করেছেন, তাঁদের মধ্যে আটজনের নিপা ধরা পড়েছিল। বাকি চারজনের নিপা হয়েছে বলে সন্দেহ করা হলেও, পরে জানা যায় তাঁরা নিপা-আক্রান্ত ছিলেন না। নিপার ফলে মৃত বাকি ৯ জনের পরিবারের লোকজন শেষকৃত্যে যোগ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget