এক্সপ্লোর

পিএনবি কেলেঙ্কারি: নীরবের সম্পত্তিতে তল্লাসি চালিয়ে প্রায় ৫১০০ কোটি টাকার হিরে, অলঙ্কার, সোনা বাজেয়াপ্ত করল ইডি

মু্ম্বই ও নয়াদিল্লি: নীরব মোদীর মুম্বই, দিল্লি ও গুজরাতের একাধিক সম্পত্তিতে হানা, তল্লাসি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ৫১০০ কোটি টাকার হিরে, অলঙ্কার, সোনাদানা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযানে। সরকারি সূত্রের খবর, নাম প্রকাশে অনিচ্ছুক ইডি-র লোকজন জানিয়েছেন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) অভিযোগের ভিত্তিতে ২৮০ কোটি টাকা জালিয়াতি মামলায় নীরব ও বাকি অভিযুক্তদের ৫টি সম্পত্তি সিল করে দেওয়া হয়েছে। এবার নীরবের পাসপোর্ট বাতিলের সুপারিশ নিয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ইডি। গতকালই ২৮০ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন মামলা রুজু হয় নীরব, তাঁর স্ত্রী অ্যামি, ভাই নিশাল ও ব্যাবসার শরিক মেহুল চোকসির বিরুদ্ধে। আজ সকালেই মামলার সূত্র ধরে দশটি জায়গায় হানা দেয় ইডি। কুরলায় নীরবের বাসভবন, কালা ঘোরা এলাকায় জুয়েলারি বুটিক, বান্দ্রা ও মুম্বইয়ের লোয়ার পারেলে তাঁর কোম্পানির তিনটি অফিস, সুরাতের তিনটি বাড়ি ও দিল্লির ডিফেন্স কলোনি ও চাণক্যপুরীতে নীরবের শো রুমেও তাদের অভিযান চলে। এ মাসের গোড়ায় দায়ের হওয়া সিবিআইয়ের এফআইআর খতিয়ে দেখে ইডি বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে মামলাটি দায়ের করে। নীরব ও বাকিদের বিরুদ্ধে পিএনবির অভিযোগটিও খতিয়ে দেখেছে ইডি। সূত্রের খবর, ব্যাঙ্ক জালিয়াতির টাকা বাজারে বেআইনি ভাবে খাটিয়ে তার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অভিযুক্তরা বেআইনি সম্পত্তি ও কালো টাকার পাহাড় তৈরি করেছে কিনা, তা খতিয়ে দেখবে ইডি। ২০১৩ থেকে দেশের ধনী, প্রভাবশালী ব্যবসায়ীদের তালিকায় নাম উঠছে নীরবের। পিএনবি-কে ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগে ৩১ জানুয়ারি নীরব, তাঁর স্ত্রী, ভাই ও চোকসিকে অভিযুক্ত করে সিবিআই। পিএনবি সিবিআইকে আরও দুটি অভিযোগ পাঠিয়ে জানায়, কেলেঙ্কারি হয়েছে ১১৪০০ কোটি টাকার বেশি। ইডি তদন্তের পরিধি বাড়িয়ে ১১৪০০ কোটি টাকা জালিয়াতিকেও অন্তর্ভুক্ত করেছে। নীরব, তাঁর ভাই, স্ত্রী ও চোকসি, অর্থাত্ ডায়ামন্ড আর ইউএস, সোলার এক্সপোর্টসের পার্টনার ও দুই ব্যাঙ্ককর্মীর বাসভবনেও তল্লাসি চালায় সিবিআই। এদের নাম রয়েছে এফআইআরে। তাতে বলা হয়েছে, সরকারি কর্মীরা ক্ষমতার অপব্যবহার করে ডায়ামন্ড আর ইউ, সোলার এক্সপোর্টস, স্টেলার ডায়ামন্ডসকে সুবিধা পাইয়ে দিয়েছেন। ফলে ২০১৭য় পিএনবি-র ২৮০.৭০ কোটি টাকা লোকসান হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget