এক্সপ্লোর

নির্ভয়ার মায়ের স্বাস্থ্য ভাল, ধর্ষক ক্ষমতাবান হলে, নির্যাতিতার আত্মসমর্পন করা উচিত: কর্ণাটকের প্রাক্তন ডিজিপির মন্তব্যে বিতর্ক

নয়াদিল্লি:  নির্ভয়ার মায়ের স্বাস্থ্য প্রসঙ্গে কর্ণাটকের প্রাক্তন এক উচ্চপদস্থ পুলিশ কর্তার সাম্প্রতিক করা এক মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০১২ সালে ১৬ ডিসেম্বর দিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছিলেন মেয়ে নির্ভয়া। তারপরের লড়াই সারা দেশ দেখেছে। নির্ভয়ার মা আশা দেবী সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁকে দেখে, কর্ণাটকের প্রাক্তন ডিজিপি সাঙলিয়ানা বলেন, ‘আশা দেবীর স্বাস্থ্যের গঠন অত্যন্ত সুন্দর’। ‘ভাবুন তাহলে, তাঁর মেয়ের চেহারা কত সুন্দর ছিল!’ প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে লড়াকু মহিলাদের সম্মানিত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন ডিজিপি। সেখানেই এসেছিলেন নির্ভয়ার মা। আশা দেবীকে সেখানে দেখে, এধরনের বিতর্কিত মন্তব্য করেন সাঙলিয়ানা। তবে এখানেই থামেননি তিনি। সাঙলিয়ানা আরও বলেন, ধর্ষণের সময় যদি ধর্ষকের সংখ্যা বেশি থাকে, বা তারা বেশি ক্ষমতাবান হয়, তাহলে অবিলম্বেই নির্যাতিতার উচিত আত্মসমর্পন করা। পরে সেই সমস্ত হামলাকারীর বিরুদ্ধে মামলা করা যেতে পারে। কিন্তু কোনওভাবে প্রতিরোধের চেষ্টা করলে, খুন হতে হয় নির্যাতিতাকে।অন্তত খুন হওয়া থেকে বাঁচতে প্রতিরোধ না করাই ভাল। একজন প্রাক্তন আইনের রক্ষকের থেকে এধরনের মন্তব্য কখনওই গ্রহণযোগ্য নয়, মত সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের। মহিলাদের জন্যে এধরনের মন্তব্য অত্যন্ত অসম্মানজনক। মাসখানেক আগেই নির্ভয়ার মৃত্যুর পঞ্চম বার্ষিকী ছিল। পাঁচটা বছর কেটে গেলেও পরিস্থিতি যে একটুও বদলায়নি, সেকথা নির্ভয়ার মা-বাবার কথায় স্পষ্ট। আজও দেশে মেয়েরা একইরকমের অসুরক্ষিত। যতবারই দিল্লিতে কোনও মেয়ে ধর্ষণের শিকার হয়, তখনই নির্ভয়ার মায়ের মনে হয়, তাঁর মেয়েই ফের অত্যাচারের শিকার হয়েছে। দিল্লি গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার বাবা-মা দুজনেই চান এমন এক বিচারব্যবস্থা যাতে দ্রুত বিচার পায় নির্যাতিতারা। প্রসঙ্গত, এখনও নির্ভয়ার বাবা-মাকে মেয়ের বিচারের জন্যে আদালতের দরজায় ঘুরতে হচ্ছে। এমনকি ঘটনায় অভিযুক্তরা দোষীসাব্যস্ত হলেও, তারা এখন চূড়ান্ত শাস্তি পায়নি, আক্ষেপ নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget