এক্সপ্লোর

বিহারে জেডি(ইউ) 'বড় ভাই',মানল বিজেপি, রাজ্যে নীতীশই এনডিএ-র মুখ, বললেন সুশীল মোদী

নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে আসন বন্টন নিয়ে জমজমাট বিহারের রাজনীতি। এরইমধ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ)-র তির লাগল একেবারে মোক্ষম জায়গায়। গতকালই জেডি(ইউ) মহাসচিব কে সি ত্যাগী বলেছিলেন যে, তাঁরা আগামী লোকসভা ভোটে এনডিএ-র শরিক হিসেবেই ভোটে লড়বেন। বিহারে তাঁদের দলই বড় এবং নীতীশকে সামনে রেখেই তাঁরা লোকসভা ভোটের লড়াইয়ে নামবেন। এদিন জেডি(ইউ)-র এই দাবিতে কার্যত মেনে নিল বিজেপি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, নীতীশই বড় ভাই এবং বিহারে এনডিএ-র নেতা। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বিজেপি কি নীতীশের দলের ২০০৯-এর লোকসভা ভোটে দুই দলের আসন সমঝোতা সূত্র মেনে নেবে? ২০০৯-র লোকসভা ভোটে জেডি(ইউ) ২৫ এবং বিজেপি ১৫ আসনে লড়াই করেছিল বিজেপি। কিন্তু ২০১৪-য় পরিস্থিতি পাল্টে যায়। বিজেপির সঙ্গ ছেড়ে একাই ভোটের ময়দানে নামেন নীতীশ। কিন্তু বিজেপিই ওই ভোটে সবচেয়ে বেশি লাভবান হয়। এনডিএ বিহারের ৪০ আসনের মধ্যে ৩১ টিতেই জয়ী হয়। এরপর নীতীশ ফের এনডিএ শিবিরে ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় রাজনীতিতে তাঁকে সেভাবে সক্রিয় দেখা যায়নি। কিন্তু বিহারে তাঁর ভোটব্যাঙ্ক রয়েছে। বিরোধী দলগুলির জোট বাঁধার রণকৌশলে বিজেপি শিবির প্রমাদ গুণছে। এই অবস্থায় নীতীশের সঙ্গ ছাড়ার ঝুঁকি বিজেপি নিতে পারবে না। ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে নীতীশ নিজের ভূমিকা কী হবে, তা সাফ করে নিতে চাইছেন। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেছেন, নীতীশ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতৃত্বেই এনডিএ সরকার চলছে। এমনিতেই তিনি বড় নেতা। তাঁর ভাবমূর্তি স্বচ্ছ। জাতীয় স্তরে নরেন্দ্র মোদী এনডিএ-র মুখ। এ সবেরই মধ্যে বিহারে এনডিএ-র আসন সমঝোতার অঙ্কটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। কারণ, এর আগে রাম বিলাস পাসোয়ান ও উপেন্দ্র কুশওয়া এনডিএ-র অংশ ছিলেন না। এখন আসন সমঝোতার যে ফর্মুলা শোনা যাচ্ছে, তাতে জেডি(ইউ) বিজেপির থেকে অন্তত দুটি বেশি আসনে লড়াই করবে। পাসোয়ান তাঁর দলের ছয়টি আসন কমানোর ব্যাপারে একেবারেই নারাজ। কিন্তু তাঁকে একটা আসন ছাড়তে হতে পারে। উপেন্দ্র কুশওয়ারার দলের তিনটি আসন রয়েছে। তাঁকেও অসন্তুষ্ট করে তোলাটা বিজেপির পক্ষে ক্ষতিকর হতে পারে। এমনিতেই তাঁর এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যেই জল্পনা চলে। বিজেপিকে অনন্ত ২২ আসন ছাড়তে হবে, তাহলেই নীতীশের দল ১৫-র বেশি আসন পেতে পারে। এভাবে সহযোগী দলগুলিকে পাশে রাখতে বিজেপি ১৫ বা তার কম আসন পেতে পারে। উপেন্দ্র কুশওয়া এনডিএ ছেড়ে বেরিয়ে গেলে তাঁর দলের আসনগুলি জেডি(ইউ) চাইতে পারে। নীতীশের দল সবচয়ে বেশি আসনে লড়াই করতে চাইছে। এই অবস্থায় নীতীশকে অসন্তুষ্ট করতে না চাইলে বিজেপিকে ওই দাবি মানতে হবে। বিহারে আগামী ২০২০-তে বিধানসভা ভোট। তার আগে অগ্নিপরীক্ষা আগামী লোকসভা ভোট। নীতীশ ইতিমধ্যেই বিহারের বিশেষ রাজ্যের তকমার দাবি ফের নতুন করে তুলেছেন। রাজনৈতিক মহলের অভিমত, এই ইস্যু নিয়ে চলতে চাইছেন নীতীশ, যাতে তাঁর এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খোলা থাকে।  

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget