এক্সপ্লোর

Nivar Cyclone Update: শক্তি কমিয়ে পুদুচেরিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'নিভার', বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন

ল্যান্ডফলের সময় নিভার-এর গতি ছিল ঘণ্টায় ১২০-১৩০ কিমিতামিলনাড়ুর ১৩টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছেপ্রায় ১ লক্ষ মানুষকে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছেপুদুচেরিতে প্রায় ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে

চেন্নাই ও পুদুচেরি: শক্তি কমিয়ে স্থলভূমিতে আছড়ে পুড়ল ঘূর্ণিঝড় 'নিভার'। পুদুচেরিতে ল্যান্ডফল হওয়ার পর তা তামিলনাড়ু পার করে ফেলেছে ইতিমধ্যেই।

গতকাল পর্যন্ত অতি তীব্র ঘূর্ণিঝড় শ্রেণিভুক্ত ছিল নিভার। এদিন মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ল্যান্ডফলের আগে শক্তিক্ষয় করে অতি তীব্র থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় নিভার।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে পুদুচেরির সৈকত হয়ে তামিলনাড়ুতে ঢোকে নিভার। সেই সময় তার গতি ছিল ঘণ্টায় ১২০-১৩০ কিমি।

নিভারে জেরে প্রাণহানির এখনও পর্যন্ত কোনও খবর না এলেও, বহু গাছপালা ধ্বংস হয়েছে। তামিলনাড়ুর কুড্ডালুর, মারাক্কানাম ও পুদুচেরিতে প্রচুর বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত কাজে নেমে পড়েছে। ভেঙে পড়া গাছ সরানো হচ্ছে। বিদ্যুৎ সংযোগের চেষ্টাও চলছে।

নিভার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তামিলনাড়ুর ১৩টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। উপকূলবর্তী এলাকা ও ঘূর্ণিঝড় যে পথ দিয়ে যাবে, সেই অঞ্চলে বসবাসকারী প্রায় ১ লক্ষ মানুষকে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে।

পুদুচেরিতে প্রায় ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবির খোলা হয়েছে করাইকালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget