এক্সপ্লোর
পেরিয়ার সম্পর্কে মন্তব্য: ব্যবস্থা নয় রাজার বিরুদ্ধে, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি: দ্রাবিড় জনগোষ্ঠীর আইকন পেরিয়ার সম্পর্কে বিজেপি নেতার আপত্তিকর মন্তব্যে শোরগোল। বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা ত্রিপুরায় দলের ক্ষমতা দখলের পর লেনিনের মূ্র্তি ভাঙার পর এবার পেরিয়ারের মূর্তিও বাদ যাবে না বলে গতকাল ফেসবুক পোস্টে জানান। এজন্য তাঁর কড়া সমালোচনা করে নানা মহল। রাজা শেষ পর্যন্ত ওই পোস্ট মুছে দেন। তাঁর বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় বিজেপি তামিলনাড়ু ইউনিটও। কিন্তু রাজার গতকালের ফেসবুক পোস্টের জন্য দল ্তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, প্রশ্ন করা হলে বিজেপি সভাপতি অমিত শাহ স্পষ্ট বলেন, না, আমরা কোনও পদক্ষেপ করব না। রাজা অবশ্য আজ দাবি করেন, 'ফেসবুক অ্যাডমিন' ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার সঙ্গে পেরিয়ারের মূর্তি ভাঙার তুলনা করে একটি পোস্ট দিয়েছে। তিনি নতুন করে এক ফেসবুক পোস্টে বলেন, কোনও মতের জবাব পাল্টা মতামত পেশ করেই দেওয়া উচিত, হিংসার পথে নয়। কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই আমার। কেউ আমার পোস্টে আঘাত পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। পেরিয়ারের মূর্তি ভাঙা আমরা মেনে নিতে পারি না। গতকাল ভেলোরের তিরুপাত্তুর থেকে দুজনকে গ্রেফতার করা হয় পেরিয়ারের মূর্তি ভাঙচুরের ঘটনায়।
আরও পড়ুন
সেরা শিরোনাম
বিনোদনের
ইন্ডিয়া
নির্বাচন ২০২৬
খবর
























