এক্সপ্লোর

অভিযোগের সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত পণ সংক্রান্ত মামলায় গ্রেফতার নয়, নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি: অনেক ক্ষেত্রেই স্বামী ও শ্বশুরবাড়ির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পণবিরোধী আইনের অপব্যবহার করছেন বধূরা। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অভিযোগের সত্যতা যাচিয়ে দেখা না পর্যন্ত এ ধরনের মামলায় কারওকে গ্রেফতার করতে নিষেধ করেছে তারা। বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ মনে করছে, সাংসারিক অশান্তির ঘটনায় অনেক ক্ষেত্রেই হেস্তনেস্ত করতে ৪৯৮এ ধারায় মহিলারা অভিযোগ দায়ের করছেন। স্বামীর ভাইবোন, বাবা মা, তাঁদের বাবা মা, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে- সকলকে অভিযুক্ত করছেন ভুয়ো অভিযোগে। কিন্তু বহু সময় দেখা যাচ্ছে, অভিযুক্তরা নিরপরাধ। তাই মানবাধিকার লঙ্ঘন করা এ ধরনের মামলায় ইতি টানার সময় এসেছে। বিচারবিভাগ এতদিন মনে করত, গৃহবধূরাই সব ক্ষেত্রে অত্যাচারের শিকার, মুখ বুজে শ্বশুরবাড়ির গালমন্দ, অত্যাচার, কোনও কোনও ক্ষেত্রে মারধর সহ্য করেন তাঁরা। অত্যাচার সহ্য করা অসম্ভব হয়ে উঠলে একমাত্র তখনই তাঁরা বিচার প্রার্থনা করেন। কিন্তু এই রায় সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে আসা বলে মনে করা হচ্ছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযোগকারিণীর মুখের কথায় আর অভিযুক্তদের গ্রেফতার করা যাবে না, তাঁরা অপরাধী কিনা আগে খতিয়ে দেখতে হবে। এ জন্য প্রতিটি রাজ্যের প্রত্যেক জেলায় গঠন করতে হবে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি। তাদের কাজ হবে, অভিযোগকারিণীরপ বক্তব্যের সত্যতা যাচাই করে দেখা। এ ধরনের যত অভিযোগ পুলিশের কাছে আসবে, সেগুলি সব আগে যাবে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে। যতক্ষণ না সব পক্ষের সঙ্গে কথা বলে কমিটি তার রিপোর্ট দিচ্ছে ও সেই রিপোর্টে অভিযোগের সত্যতা না প্রমাণিত হচ্ছে, ততক্ষণ স্বামী বা শ্বশুরবাড়ির কারওকে গ্রেফতার করা যাবে না। অভিযোগ দায়েরের এক মাসের মধ্যে কমিটিকে সেই অভিযোগ সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে জমা দিতে হবে। আর সম্ভব হলে সেদিনই অভিযুক্তদের জামিনের আবেদন নিয়ে রায় দেবে ট্রায়াল কোর্ট। এ ধরনের মামলায় স্বামীর বাড়ির লোকদের আদালতে হাজিরা দেওয়ার জন্য জোরজার করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget