এক্সপ্লোর

রাষ্ট্রপতি ভবনে এবার ইফতার ডিনার নয়, কালামের পথে হেঁটে সিদ্ধান্ত কোবিন্দের

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবন ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক এবং ধর্ম ও সরকার পরিচালনাকে আলাদা করে দেখা উচিত, এই কারণ দেখিয়ে আগামী ৬ জুন রাষ্ট্রপতি ভবনে ইফতার ডিনার বাতিল করেছেন রামনাথ কোবিন্দ। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামও ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত দায়িত্বে থাকাকালে রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি বন্ধ রেখেছিলেন। সে পথেই হাঁটছেন বর্তমান রাষ্ট্রপতি। প্রায় এক দশকের ব্যবধানে ইফতার হবে না রাষ্ট্রপতি ভবনে। ২০১৭-য় কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর বড়দিনে রাষ্ট্রপতি ভবনে ক্যারল গানের অনুষ্ঠানও হয়নি বলে খবর। কোবিন্দের সেক্রেটারি অশোক মালিক এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রপতি পদে বসেই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, রাষ্ট্রপতি ভবনের মতো সরকারি স্থানে করদাতাদের অর্থে কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে না। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নীতির সঙ্গে সাযুজ্য রেখেই এই সিদ্ধান্ত এবং তা যে কোনও ধর্মমত নির্বিশেষে পালিত হবে। রাষ্ট্রপতি অবশ্য প্রথামাফিক প্রতিটি ধর্মীয় উত্সবে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন। কালামেরও মত ছিল, রাষ্ট্রপতি ভবনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে করদাতাদের অর্থের অপচয় করা ঠিক নয়। তিনি ইফতার পার্টির পিছনে বরাদ্দ অর্থ অনাথ আশ্রমে দেওয়ার সিদ্ধান্ত নেন। এবারও সম্ভবত সেরকমই হবে বলে খবর।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget