এক্সপ্লোর

কুলভূষণ কোথায়, কেমন আছেন, কিছুই জানায়নি পাকিস্তান, উদ্বেগের ব্যাপার, বলল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: কুলভূষণ যাদব কোথায়, কী অবস্থায় রয়েছেন, তাঁর শরীর-স্বাস্থ্য কেমন আছে, সে ব্যাপারে পাকিস্তান কিছুই জানায়নি । ফলে গতকাল হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত এই প্রাক্তন ভারতীয় নৌ অফিসারের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিলেও উদ্বেগমুক্ত থাকতে পারছে না ভারত। সরকারি সূত্রে বলা হয়েছে, কুলভূষণের বিষয়টি আন্তর্জাতিক আদালতে ওঠায় তাঁর গতিবিধি, শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে 'তথ্যপ্রমাণ' পেশ করতে বাধ্য পাকিস্তান। কুলভূষণ মামলায় সঠিক পথে বিচার হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে, সে ব্যাপারেও প্রমাণ পেশ করতে হবে তাদের। পাকিস্তানে চরবৃত্তি, নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকায় দোষী ঘোষণা করে কুলভূষণকে গত মাসে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের সামরিক আদালত। এক বছরের বেশি তিনি পাক হেপাজতে রয়েছেন। কুলভূষণের ব্যাপারে কোনও খবর আছে কিনা, জানতে চাওয়া হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে বলেন, আজকের দিন পর্যন্ত পাক সরকার তাঁর সম্পর্কে বা তাঁকে কোথায় রাখা হয়েছে, তিনি কেমন আছেন, সে ব্যাপারে কোনও তথ্যই দেয়নি আমাদের। এটা গভীর চিন্তার ব্যাপার। গত মাসেও পাকিস্তানের কাছে কুলভূষণের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট চেয়েছিল ভারত। কূলভূষণের আবেদন প্রক্রিয়া সম্পর্কেও তিনি বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হল, এ নিয়ে কোনও তথ্যই নেই ভারতের হাতে। কুলভূষণের মায়ের যে আবেদন পাক বিদেশসচিবের হাতে ভারতীয় হাই কমিশন তুলে দিয়েছে, সে ব্যাপারেও কোনও তথ্য মেলেনি বলে জানান ওয়াগলে। তবে পাকিস্তান আগে জানিয়েছিল, ১০ এপ্রিল সাজা ঘোষণার পর থেকে ৪০ দিনের মধ্যে তাঁকে আবেদন পেশ করতে হবে। ওয়াগলে এও জানান, যতটুকু খবর এসেছে, সেই অনুসারে কুলভূষণের সঙ্গে পাকিস্তানে গিয়ে দেখা করতে তাঁর পরিবারের ভিসার আবেদনের ব্যাপারেও কোনও পদক্ষেপ করেনি ইসলামাবাদ।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget