এক্সপ্লোর

এবার বাতিল ৫০-১০০ টাকার নোট! গুজব বলে ওড়াল সরকার

নয়াদিল্লি: ৫০০- ১০০০ টাকার নোট বাতিলের পর এবার কি ছোট অঙ্কের নোটের দিকে নজর সরকারের? এ নিয়ে নানা মহলে জল্পনা, আশঙ্কা থাকলেও সব ভিত্তিহীন বলে খারিজ করে দিল কেন্দ্র। pib আজ দফায় দফায় ট্যুইট করে সরকার জানিয়ে দিল, শীঘ্রই প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে ফের এসে ৫০-১০০ টাকার নোটও বাতিল ঘোষণা করবেন বলে যে গুজব ছড়াচ্ছে, তা স্রেফ 'মিথ'। সরকারের এমন কোনও অভিপ্রায়ই নেই। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক ট্যুইটে বলেছেন, সারবত্তাহীন। আর কোনও অঙ্কের বৈধ নোট বাতিল করার ভাবনাই নেই। pib1 ৫০০-১০০০ এর নোট বাতিল করার খবর আগেভাগে ক্ষমতাসীন দল ও তাদের ঘনিষ্ঠ মহলকে জানিয়ে দিয়ে তাদের আগাম ফায়দা তোলার সুযোগ করে দেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারের দাবি, এ ব্যাপারে সামান্য  কোনও তথ্যও ফাঁস হয়নি, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার নীতি পালন করা হয়েছে। পাশাপাশি ৫০০-১০০০ এর নোট বাতিল করার ফলে উপকারের চেয়েও ক্ষতির পরিমাণই বেশি, এই বক্তব্যও নাকচ করে দেওয়া হয়েছে। pib2 ব্যাঙ্কের লকার সিল করে দিয়ে সোনা-দানা, হিরের গয়না ফ্রিজ করার পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছে পিআইবি। ২০০০ টাকার নতুন নোটের মান ভাল নয়, তার রং ফিকে হয়ে যাচ্ছে, এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এটা নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার। এ  নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। pib3 ২০০০ টাকার নোটে চিপ লাগানো রয়েছে, এমন ধারণাও উড়িয়ে বলা হয়েছে, সবই নিছক কল্পনা। ট্যুইটে বলা হয়েছে, এনফোর্সমেন্ট শাখা নজর রাখছে। বেনামি সম্পত্তি লেনদেন আইনে সংশোধন আনা হয়েছে, কালো টাকা রুখতে বিদেশি রাষ্ট্রের সঙ্গে তথ্য আদানপ্রদানের চুক্তিও হচ্ছে। pib5 এদিকে রিজার্ভ ব্যাঙ্ক এক সার্কুলার জারি করে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে, কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫০ হাজার টাকার বেশি জমা দিতে এলে যদি তাঁর অ্যাকাউন্টের সঙ্গে  প্যান নম্বরের সংযোগ না থাকে, তবে তাঁকে অবশ্যই প্যানের কপি দিতে হবে। এটা যেন ব্যাঙ্কগুলি কঠোর ভাবে মেনে চলে।  pib6

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget