এক্সপ্লোর

কখনই লালুপ্রসাদকে সমর্থন করবেন না শরদ যাদব, দাবি জেডিইউ-র

নয়াদিল্লি: কোনও অবস্থাতেই লালুপ্রসাদ যাদবকে সমর্থন করবে না শরদ যাদব। এমনই দাবি করল জনতা দল ইউনাইটেড। শুক্রবার, জেডিইউ-এর তরফে বলা হয়, মহাজোট ভেঙে যাওয়ার ফলে আরজেডি সুপ্রিমো বিষন্ন হয়ে পড়েছেন। তার ফলেই তিনি বিভিন্ন ধরনের দাবি করে চলেছেন।

এদিন জেডিইউ নেতা সুনীল কুমার বলেন, রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই বিষন্ন লালুপ্রসাদ। তাই তিনি সবকিছুর মধ্যে শরদ যাদবকে টেনে আনছেন। কারণ, তাঁর মনে হয়েছে, যদি তাতে জেডিইউ ছেড়ে আরজেডি-তে যোগ দেবেন শরদ যাদব। কিন্তু, তা কখনই হওয়ার নয়।

একই কথা শোনা গিয়েছে আরেক জেডিইউ নেতা রাজীব রঞ্জনের গলাতেও। তিনি জানান, লালুপ্রসাদের কাছে সুযোগ ছিল মহাজোট বাঁচানোর। কিন্তু, তিনি ছেলের জন্য তা খোয়ান। রাজীব বলেন, লালুর উচিত ছিল তেজস্বীর প্রতি স্নেহর জাল ছেড়ে বেরিয়ে এসে তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারতেন।

কিন্তু, তিনি তা না করে ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করলেন। তিনি যে কারও সঙ্গে কথা বলতেই পারেন। কিন্তু, আমরা বিশ্বাস করি, শরদ যাদব সবসময় আমাদের সঙ্গেই থাকবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই লালুপ্রসাদ জানান, বিজেপিপ বিরুদ্ধে জোট গঠন করতে তিনি শরদ যাদবের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। লালু বলেন, শরদ যাদব চিরকাল বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।

আরজেডি সুপ্রিমো দাবি করেন, ৮ তারিখ পটনায় আসছেন শরদ। পরবর্তী পদক্ষেপ নিয়ে জেডিইউ নেতার সঙ্গে তখন আলোচনা করবেন তিনি। যদিও, শরদ যাদব জানিয়ে দিয়েছেন, তিনি নতুন দল গঠনের কথা ভাবছেন না।

আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোটের ইতি টেনে গত ২৬ জুলাই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার। পরের দিনই বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন তিনি। নীতীশের এই সিদ্ধান্তে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন শরদ যাদব।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget