এক্সপ্লোর

শরীরের ওপর একচ্ছত্র অধিকার তারই, সম্মতি ছাড়া কোনও মহিলার গায়ে হাত দিতে পারে না কেউ, বলল আদালত

নয়াদিল্লি: একজন মহিলাকে তাঁর সম্মতি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। একজন মহিলার শরীর সম্পূর্ণ তাঁর, সেই দেহের ওপর একচ্ছত্র অধিকারও শুধুই তাঁর, উদ্দেশ্য যা-ই হোক না কেন, তাঁর অনুমতি ছাড়া গায়ে হাত দেওয়ার কারও অধিকার নেই। ৯ বছরের একটি মেয়ের যৌন নিগ্রহে উত্তরপ্রদেশের বাসিন্দা জনৈক ছবি রামকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে এই অভিমত জানাল দিল্লির এক আদালত। অতিরিক্ত দায়রা বিচারক সীমা মইনি সাজা ঘোষণা করে বলেন, ব্যাপারস্যাপার দেখে মনে হচ্ছে, পুরুষরা মেয়েদের গোপনীয়তার অধিকারকে স্বীকারই করে না, খারাপ উদ্দেশ্যে তাদের দিকে অগ্রসর হওয়ার আগে বা অসহায় মেয়েদের যৌন নিগ্রহ করে লালসা মেটানোর আগে দুবার ভাবেও না। এমন বিকৃত মানসিকতার লোকজন নাবালিকা সহ মহিলাদের গোপনীয়তার অধিকারের কথা ভুলে গিয়ে তাদের নিগ্রহ করে, তাদের যৌন ক্ষুধা এভাবে বেড়ে যায়। রামকে 'যৌন বিকারগ্রস্ত' আখ্যা দিয়ে আদালত বলে, ওর প্রতি নমনীয় হওয়ার প্রশ্নই নেই। তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতেও নির্দেশ জারি করে। তা থেকে ৫ হাজার টাকা দেওয়া হবে মেয়েটিকে। পাশাপাশি মেয়েটিকে ৫০ হাজার টাকা দিতে দিল্লি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিকেও নির্দেশ দিয়েছে আদালত। বিচারক বলেন, ভারতের মতো স্বাধীন, দ্রুত অগ্রসর হওয়া, প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী দেশে এটা খুবই দুর্ভাগ্যজনক যে, প্রাপ্তবয়স্ক বা নাবালিকা, সব মেয়েকেই যৌন বিকারগ্রস্ত, কামুক পুরুষের লাগাতার নিগ্রহের শিকার হতে হচ্ছে, যারা বড় সংখ্যায় ভিড় করে থাকে জনবহুল বাজারে, বাস, মেট্রোর মতো আমজনতার যানবাহনে, সিনেমা হল ও থিয়েটারের মতো বিনোদনের জায়গায়। ২০১৪-য় উত্তর দিল্লির মুখার্জি নগরে এক ভীড়েঠাসা বাজারে অশালীন ভাবে মেয়েটির গায়ে হাত দিয়েছিল রাম। মেয়েটি সঙ্গে সঙ্গে মাকে বলে। ততক্ষণে রাম দৌড় লাগিয়েছে। তবে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। রাম দাবি করে, তার বদ মতলব ছিল না, তাকে ভুল বোঝা হচ্ছে, ভিড়ের মধ্যে অনিচ্ছাকৃত হাত লেগে গিয়েছে। তবে এতে চিঁড়ে ভেজেনি। আদালত বলেছে, যৌন বাসনা মেটাতে ভিড়ের সুযোগ নিয়ে সে মেয়েটিকে ছুঁয়েছিল, ধরা পড়েই পালাতে গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget