এক্সপ্লোর

ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর-বিতর্ক, কোনও তৃতীয় পক্ষের জায়গাই নেই, জানিয়ে দিল ভারত

নয়াদিল্লি: ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর নিয়ে আলোচনা হওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া ভারতের। ডেভিড নুট্টাল নামে এক ব্রিটিশ এমপি-র আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাকবেঞ্চ বিজনেস কমিটির প্রস্তাব মতো কাশ্মীর ইস্যু নিয়ে ব্রিটেনের হাউস অব কমনসে বিতর্ক হয়েছে। বিতর্কের বিষয় ছিল, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকে হিংসার বাড়াবাড়ি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই সভার নজরে এসেছে, রাষ্ট্রপুঞ্জে ইস্যুটি তোলার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে সভা। এও বলা হয়, নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ধারামাফিক কাশ্মীরী জনগণ যাতে নিজেদের ভবিষ্যত্ স্থির করতে পারেন, সে ব্যাপারে দীর্ঘমেয়াদি সমাধানসূত্রের খোঁজে ভারত, পাকিস্তানকে শান্তি গড়ার আলোচনায় সামিল হতে বলা হোক। কিন্তু এটা কিছুতেই মানতে নারাজ ভারত, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর প্রশ্নে আমাদের অবস্থান খুব স্পষ্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে যত বিবাদ-বিরোধ আছে, সব সিমলা চুক্তি ও লাহোর ঘোষণা মেনে শান্তিপূর্ণ ভাবে ভারত, পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক স্তরে মিটিয়ে ফেলতে হবে। তৃতীয় কোনও পক্ষের ঢোকার জায়গাই নেই। সরকার ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কের ব্যাপারে অবহিত বলে জানান তিনি। জানা গিয়েছে, বিতর্কে কাশ্মীরে হিংসা মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে সাবধান করেন ব্রিটিশ এমপি-রা। পাশাপাশি উপত্যকায়  ঘরবাড়ি ফেলে চলে যাওয়া কাশ্মীরী পন্ডিতদের অধিকার চেয়ে দীর্ঘদিন ধরে সরব ব্রিটিশ কনজারভেটিভ শিবিরের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, কোনও সার্বভৌম দেশের ঘরোয়া রাজনীতিতে ব্রিটেনের কোনও  ভূমিকাই নেই। তবে লাদাখ, জম্মু ও  কাশ্মীরের নিরপরাধ মানুষের যন্ত্রনা ঘোচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৈরি আমরা।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget