এক্সপ্লোর
কেন্দ্রের ভাঁড়ারে দু’বছরের খাদ্যশষ্যের সঞ্চয় রয়েছে, ব্যাহত হবে না অত্যাবশ্যক সামগ্রীর যোগান, আশ্বাস মন্ত্রীর
করোনাভাইরাস মোকাবিলায় ২১ দিনের লকডাউনে অত্যাবশ্যক সামগ্রীর কোনও ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। মহারাষ্ট্রে জলনা জেলার সাংসদ বলেছেন, লকডাউন পর্বে কোনও রাজ্যেই প্রয়োজনীয় সামগ্রীর কোনও অভাব হবে না।

নয়াদিল্লি: দেশে খাদ্যশষ্যের কোনও অভাব নেই। কেন্দ্র সরকারের ভাণ্ডারে দু’বছরের খাদ্যশষ্য মজুত রয়েছে। ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে এ কথা জানিয়েছেন। করোনাভাইরাস মোকাবিলায় ২১ দিনের লকডাউনে অত্যাবশ্যক সামগ্রীর কোনও ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। মহারাষ্ট্রে জলনা জেলার সাংসদ বলেছেন, লকডাউন পর্বে কোনও রাজ্যেই প্রয়োজনীয় সামগ্রীর কোনও অভাব হবে না। দানভে বলেছেন, কেন্দ্রের কাছে খাদ্যশষ্যের যে সঞ্চয় রয়েছে, তা দু বছর চলতে পারে। কোনও রাজ্য সাহায্য চাইলে কেন্দ্র অতিরিক্ত পরিমাণও দিতে প্রস্তুত । অত্যাবশ্যক সামগ্রীর সরবরাহ কোনওভাবেই ব্যাহত হবে না। অত্যাবশ্যক সামগ্রী সরবরাহের ক্ষেত্রে কোনও পরিবহণ সংস্থা বা কোম্পানি বাধার সম্মুখীন হলে জেলা প্রশাসনের দ্বারস্থ হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















