এক্সপ্লোর

আগের বছরগুলিতে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, বিরোধী দাবি উড়িয়ে পর্রীকর

মুম্বই: ইউপিএ জমানায়ও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু তা নিয়ে ঢাক পেটায়নি তত্কালীন সরকার, তার কৃতিত্ব দাবি করেনি, কংগ্রেসের এই দাবি খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। বুধবার দুটি পৃথক অনুষ্ঠানে সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে সংশয় প্রকাশ করে তার প্রমাণ দাবি করা বিরোধীদেরও সমালোচনা করেন তিনি। বিরোধী শিবিরের বেশ কিছু নেতা ও দল সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে অভিযানের ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করেও তার ভিডিও জনসমক্ষে প্রকাশের দাবি তুলেছেন। ইউপিএ আমলেও একই ধরনের সামরিক অপারেশন হয়েছিল, তাদের দাবি। কিন্তু এমন দাবি ভুল বলে পাল্টা সওয়াল করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, দু বছর ধরে প্রতিরক্ষামন্ত্রী আমি। আমি যতদূর জানি, আগের বছরগুলিতে কোনও সার্জিক্যাল স্ট্রাইকই হয়নি। ওঁরা যা বলছেন, সেটা সীমান্তের অ্যাকশন টিমের অভিযান। সারা দুনিয়াতেই এমন অভিযান স্বাভাবিক। ভারতীয় সেনাও করে থাকে। তিনি ব্যাখ্যা দেন, এ ধরনের অভিযান চালানো হয় সরকারি সবুজ সংকেত বা আগাম সরকারি অনুমতি ছাড়াই। স্থানীয় কমান্ডার এমন অভিযান চালান। রিপোর্টও জমা পড়ে। কিন্তু এবার যেটা হয়েছে, তা আগের সব অভিযান থেকে ভিন্ন। এবারেরটা সার্জিক্যাল স্ট্রাইক, কেননা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অভিযান থেকে সরকার ও দেশের উদ্দেশ্য স্পষ্ট ফুটে উঠেছে। পর্রীকর এও বলেন, সরকার সার্জিক্যাল স্ট্রাইক থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইলে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস নন, তিনিই এর ঘোষণা করতেন। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশ করা লোকজন সহ গোটা ভারতের ১২৭ কোটি মানুষ এর কৃতিত্ব দাবি করতে পারেন, কেননা দেশের সশস্ত্র বাহিনী এই অভিযান চালিয়েছে, কোনও রাজনৈতিক দল নয়।  তবে একইসঙ্গে তিনি বলেন, এই অপারেশনের সিংহভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরকারের। তাঁর এই মন্তব্য ঘিরেও নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget