এক্সপ্লোর

এখনও হদিস নেই কেজরীবালের গাড়ির, ‘পুরস্কার’ ঘোষণা আপ নেতার

নয়াদিল্লি২৪-ঘণ্টা পার। এখনও হদিস নেই অরবিন্দ কেজরীবালের সাধের নীল রঙের ওয়াগন-আর গাড়ির। খোঁজ পেতে বাধ্য হয়ে পুরস্কার ঘোষণা করল আম আদমি পার্টি।

এই ‘পয়মন্ত’ গাড়ি করেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রোহতকে প্রচার চালিয়েছিলেন হরিয়ানায় দলের আহ্বায়ক নবীন জয়হিন্দ। এদিন তিনি বলেন, আমার গাড়িটি ফেরত চাই। এর সঙ্গে বহু আবেগ, স্মৃতি জড়িয়ে রয়েছে।

তিনি যোগ করেন, যে গাড়িটি ফেরত দেবে, তিনি তাকে উপযুক্ত পুরস্কার দেবেন। পুরস্কারের পরিমাণ কতটা তা তিনি খোলসা না করলেও, নবীন জানান গাড়িটি বেচে যে দাম মিলবে, তার চেয়ে বেশি অঙ্কের পুরস্কার দেবেন তিনি।

[embed]https://twitter.com/naveenjaihind/status/918471077038252032[/embed]

প্রসঙ্গত, বুধবার ভরদূপুরে দিল্লি সচিবালয়ের সামনে থেকেই বেপাত্তা হয়ে যায় এই গাড়িটি। আপ নেতারা জানান, এই গাড়ি যেমন সাফল্যের সঙ্গী, তেমনই ব্যর্থতার সময়ও থেকেছে। যেমন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন।

২০১৪ সালে এই দিল্লি পুলিশের সঙ্গে বিতর্কিত প্রতিবাদের সময় এই গাড়িতেই থাকতেন ও শুয়ে থাকতেন কেজরীবাল। নীল রঙের গাড়িটিই হয়ে উঠেছিল কেজরীবালের ‘আম আদমি’-র প্রতীক।

তবে, হালে ওই গাড়িটি দলের কাজেই ব্যবহার করা হত। গাড়িটিকে ‘আপ-মোবাইল’ হিসেবে ব্যবহার করত আম আদমি পার্টি। কেজরীবালে সঙ্গে থাকতে থাকতে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই গাড়িটি। ক্রমেই, মুখ্যমন্ত্রীর সাধের গাড়ি হয়ে উঠেছিল সেটি।

২০১৩ সালের জানুয়ারি মাসে কেজরীবালকে এই গাড়ি উপহার দেন জনৈক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুন্দন শর্মা। ২০১৩ ও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এই গাড়ি করেই প্রচার করেন কেজরীবাল।

[embed]https://twitter.com/jalajboy/status/918457697212567552[/embed]

এমনিতে, দিল্লি পুলিশের সঙ্গে কেজরীবালের সম্পর্ক আদায়-কাঁচকলায়। এখন গাড়ি বেপাত্তা হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কেজরীর কটাক্ষ, নজর কোথায়? দিল্লি পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে, এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget