এক্সপ্লোর

'বিনোদনের খবর'! রাষ্ট্রপতি পদের দৌড়ে নেই, জানিয়ে দিলেন ভাগবত

নাগপুর: রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই। রাজওয়াড়া প্যালেসে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সংক্রান্ত জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন মোহন ভাগবত। দিনদুই আগেই আরএসএস প্রধানের নাম রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনার প্রস্তাব দেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। ভাগবত ওই পদে যোগ্য বাছাই হবেন বলে তাঁর অভিমত জানান। এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও চলছে। কিন্তু তাতে জল ঢেলে দিলেন খোদ ভাগবতই। বললেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে আমার প্রার্থী মনোনীত হওয়ার সংবাদ একেবারেই ঠিক নয়। মিডিয়ায় যা বলাবলি হচ্ছে, তা স্রেফ মুখরোচক বিনোদনের খবর। তাঁর নাম রাষ্ট্রপতি পদের জন্য উঠবে না, আর যদি বা ওঠেও, তিনি তা গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন ভাগবত। রাষ্ট্রপতি হতে তিনি আগ্রহী বলে যা বলা হচ্ছে, তা গুজব বলে বাতিল করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। বলেন, সঙ্ঘে যখন যোগ দিই, তখন থেকেই আর সব দরজা আমাদের জন্য বন্ধ। আমরা শুধু সঙ্ঘ, সমাজের প্রতিই নিবেদিত। ভাগবতের নাম রাষ্ট্রপতি পদের জন্য ভাসিয়ে শিবসেনা এমপি রাউত বলেছিলেন, দেশের সবচেয়ে বড় পদে একজন স্বচ্ছ মুখ চাই। আমরা শুনছি মোহন ভাগবতের কথা ভাবা হচ্ছে। ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হলে ভাগবত হবেন চমত্কার বাছাই। যদিও রাউতের বক্তব্য নাকচ করে কংগ্রেস জানিয়ে দেয়, তারা গৈরিক দর্শনের বিপক্ষে। তারা রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী দেবে। এদিকে আজই ক্ষমতাসীন সব এনডিএ শরিকদের সাংসদদের নৈশভোজে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এনডিএ থেকে কাকে রাষ্ট্রপতি পদের জন্য বাছা হয়, তা নিয়ে কথা হতে পারে বলে খবর। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget