এক্সপ্লোর

নোট বাতিল: সমস্যা জটিল, প্রকাশ্যে এবার দাঙ্গা লেগে যাবে, শীর্ষ আদালত

নয়াদিল্লি:  নোট বাতিলের সিদ্ধান্তের জেরে ফের দ্বিতীয়বারের জন্যে দেশের শীর্ষ আদালতের কড়া সমালোচনার মুখে পড়ল কেন্দ্র। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এইমুহূর্তে নোট বাতিলের জেরে দেশের পরিস্থিতি সঙ্কটজনক। শীর্ষ আদালতের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে, অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে দাঙ্গা লেগে যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর আজ এক জনস্বার্থ মামলার রায়ে দিতে গিয়ে বলেন, হঠাত্ করে ৫০০ ও হাজারের নোট বাতিল করে দেশের আমজনতাকে মারাত্মক সমস্যায় ফেলে দিয়েছে কেন্দ্র। আদালতের প্রশ্ন কেন্দ্রকে, ৫০০ ও হাজারের নোট বাতিল করা হয়েছে, কিন্তু ১০০ টাকার নোট বাজার থেকে কোথায় গেল? এছাড়া প্রস্তুতি ছাড়া এভাবে নোট বাজার থেকে সরিয়ে নেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এটিএমগুলোতে পর্যাপ্ত টাকা না থাকায় এবং দীর্ঘ সাতদিন ধরে এই পরিস্থিতি চলায় মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। বহু মানুষ টাকা তুলতে গিয়ে বা ব্যাঙ্কে টানা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। কেন্দ্রকে আদালতের প্রশ্ন এটিএমগুলোতে টাকা রাখার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ কেন আগাম নেওয়া হয়নি। কেন ড্রয়ারগুলোতে শুধু ১০০ টাকার নোট রাখার ব্যবস্থা রয়েছে।প্রসঙ্গত, বর্তমানে টাকার চাহিদার তুলনায় যোগান কম হওয়ায়, খুব তাড়াতাড়ি এটিএমগুলো নগদ শূন্য হয়ে যাচ্ছে। দিনকয়েক আগে আরও একবার শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্র। তখন আদালতের তরফে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক হোক বা কার্পেট বম্বিং, কেন্দ্রের এই সিদ্ধান্তে হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। তখন কেন্দ্রের তরফে জানানো হয় মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে তারা সমস্ত জরুরি পদক্ষেপ তত্পরতার সঙ্গে গ্রহণ করেছে। কিন্তু এরমধ্যেই কেন্দ্র হঠাত্ করে নির্দেশিকা জারি করে ব্যাঙ্ক থেকে টাকা বদলের উর্ধ্বসীমা সাড়ে চার হাজার থেকে কমিয়ে দুহাজার করে দেয়। এইমুহূর্তে এধরনের পদক্ষেপ কেন, সমস্যাটা কী, টাকা ছাপানোর? প্রশ্ন আদালতের। আদালতের প্রশ্নের জবাবে কেন্দ্রের তরফের আইনজীবী বলেন, শুধুমাত্র ছাপানোর সমস্যা নয়, এত পরিমাণ টাকা সারা দেশের কয়েক লক্ষ ব্যাঙ্কের শাখায় পৌঁছতে হচ্ছে। এছাড়া বিভিন্ন এটিএমগুলো ভর্তি করতে হচ্ছে। তাই টাকা বদলের উর্ধ্বসীমা কমানোর সিদ্ধান্ত নিতে হয়। কেন্দ্রের দাবি, তারা কৃষক, ছোট ব্যবসায়ী এবং বিয়ে রয়েছে বাড়িতে এমন মানুষদের সমস্যা থেকে রেহাই দিতে যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে। কিন্তু পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget