এক্সপ্লোর

কাশ্মীরে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের মোকাবিলায় প্রথমেই পেলেট গান নয়, প্লাস্টিকের বুলেট ব্যবহার করবে নিরাপত্তাবাহিনী: রিপোর্ট

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের মোকাবিলায় পেলেট গানের উপযুক্ত কী বিকল্প কার্যকর হাতিয়ার আছে, গত মাসেই কেন্দ্রকে ভেবে দেখতে বলেছিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগিকে বিস্তারিত বক্তব্য জানাতে বলেছিল প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, এবার থেকে কাশ্মীর উপত্যকায় মারমুখী জনতাকে সামলাতে পেলেট গানের বদলে প্রথমে প্লাস্টিকের বুলেট ব্যবহার করবে নিরাপত্তাবাহিনী। পেলেট গান কাজে লাগানো হবে একেবারে শেষ উপায় হিসাবে, যাতে প্রাণহানির সম্ভাবনা কম হয়। এই বুলেট হাড়-মাংস ভেদ করে ভিতরে ঢোকে না। ইনসাস রাইফেল থেকে এই বুলেট ছোঁড়া যায়। বর্তমানে নিরাপত্তাবাহিনী অ্যাসল্ট রাইফেল ব্যবহারের আগে শেষ অস্ত্র হিসাবে পাভা শেল ও পেলেট গান প্রয়োগ করছে। পাভা অর্থাত পেলারগনিক অ্যাসিড ভ্যানিইল অ্যামিডে লঙ্কার গুঁড়ো থেকে তৈরি মশলা যা তেমন প্রাণঘাতী নয়, টার্গেটকে সাময়িক অচল করে দেয়।  অন্য যেসব কম মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়, তার মধ্যে আছে ডাই মার্কার গ্রেনেড যা গায়ে লাগার পর দাগ পড়ে যাবে যা থেকে শনাক্ত করা যাবে বিক্ষোভকারীকে। প্রধান বিচারপতির বেঞ্চ কাশ্মীর উপত্যকায় বিক্ষোভ কর্মসূচিতে নাবালকদের আঘাত পাওয়া নিয়েও উদ্বেগ জানিয়েছিল, সন্তানরা প্রতিবাদ, বিক্ষোভে সামিল হওয়ায় ওদের অভিভাবকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্য সরকারের কাছে তাও জানতে চেয়েছিল। গত ১৪ ডিসেম্বর সর্বোচ্চ আদালত বলেছিল, জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলায় নির্বিচারে পেলেট গান ব্যবহার করা ঠিক নয়, প্রশাসন-কর্তৃপক্ষকে অবশ্যই পরিস্থিতি বিচার করে সঠিক বিবেচনা করেই তা কাজে লাগাতে হবে। তত্কালীন প্রধান বিচারপতি টি এস ঠাকুর নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারকে নোটিস দিয়েছিল, রাজ্যে পেলেট গানের মাত্রাছাড়া ব্যবহারের অভিযোগ জানিয়ে পেশ হওয়া পিটিশনের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য জানাতে বলেছিল।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget