এক্সপ্লোর

বিয়েতে বেঙ্গালুরুর এই দম্পতি কী উপহার পেলেন জানেন? বিটকয়েন!

বেঙ্গালুরু: বিয়েতে শাড়ি, বই, ছবি, হাতঘড়ি থেকে একটু বেশি দামের গয়নাগাঁটি- মধ্যবিত্তর দৌড় তো এতদূর। কিন্তু বেঙ্গালুরুর দুই তরুণ তরুণী নিজেদের বিয়ের উপহার অভ্যাগতদের বলে নিজেরাই ব্যবস্থা করে নিয়েছেন। আর তা হল ডিজিটাল ক্রিপটোকারেন্সি বিটকয়েন! প্রশান্ত আর নীতি- পেশায় উদ্যোগপতি দুজনেই। কাজ করেন প্রযুক্তি নিয়ে। ঠিক করেছিলেন, বিয়ে যখন করবেন, এমনভাবে করবেন যাতে বন্ধুবান্ধবরা তা মনে রাখেন দীর্ঘদিন। তাই বিয়ের নেমন্তন্ন পেয়ে আত্মীয়স্বজন যখন সবে ভাবতে বসেছেন, কী উপহার দেওয়া যায়, বর কনে মুশকিল আসান করে জানিয়ে দিলেন, তাঁদের পছন্দের উপহার বিটকয়েন। বিটকয়েনের সরকারি স্বীকৃতি নেই। কিন্তু প্রশান্ত-নীতি দুজনেই এই ডিজিটাল মুদ্রায় বেশ কিছু বিনিয়োগ করেছেন। তাই অভ্যাগতদের তাঁরা জানিয়ে দেন, কীভাবে বিটকয়েন উপহার দিতে হবে তাঁদের। প্রথমে বিয়ের জন্য তাঁরা চুক্তিবদ্ধ হন ভারতীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম জেবপের সঙ্গে। বিয়ের কার্ডেও ছিল জেবপে লোগো, তাতে কিউআর কোড, নীচে ছাপা পাওয়ার্ড বাই জেবপে। আর কার্ডের পিছনে লেখা ছিল কীভাবে বিটকয়েন কিনতে হবে। নবদম্পতি জানিয়েছেন, বিয়েতে যোগ দেওয়া ২০০ অতিথির ৯৫ শতাংশই বিটকয়েন উপহার দিয়েছেন তাঁদের। শুধু গোটাদশেক এসেছে অন্য, বাঁধাধরা উপহার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য ভারতে বিটকয়েনের আচমকা বাড়বাড়ন্ত ভাল চোখে দেখছে না ফলে এত বিটকয়েন নিয়ে প্রশান্ত-নীতির খুব একটা উপকার নাও হতে পারে। তবে তাঁরা ভাবছেন ভবিষ্যতের কথা। তাঁদের বিশ্বাস, বিটকয়েনই ভবিষ্যৎ, এখন থেকেই তাতে বিনিয়োগ করে রাখা ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget