এক্সপ্লোর

সিগারেটে সুখটানে সখ্য দোভাল, জানজুয়ার! গলবে ভারত-পাক সম্পর্কের বরফ ?

নয়াদিল্লি: মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিযুক্ত হয়েছেন নাসির খান জানজুয়া। ভারতের এনএসএ অজিত দোভালের সঙ্গে তাঁর বেশ সখ্যতা গড়ে উঠেছে। আর এই ঘনিষ্ঠতার কারণ সিগারেট! দায়িত্ব গ্রহণের পর  ব্যাঙ্ককে দোভালের সঙ্গে হঠাত্ই দেখা হয়ে যায় জানজুয়ার। এরপর পাঠানকোট হামলা পরবর্তী সময়ে প্যারিসে। দোভাল জয়েশ-ই-মহম্মদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জানা গেছে, দুই এনএসএ-র মধ্যে কূটনৈতিক কারণ ছাড়াও সিগারেটের সূত্রে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। নিছক সরকারি সম্পর্কের বাইরে ব্যক্তিগত স্তরে সেতুবন্ধন ঘটিয়েছে সিগারেট। দোভাল ও জানজুয়া দুজনেই চেন স্মোকার। সিগারেটে টান দিতে গিয়েই দুজনের সখ্যতার জন্ম। বিশ্বস্ত সূত্র থেকে এবিপি আনন্দ জানতে পেরেছে, ব্যাঙ্ককে বৈঠকের সময় থেকেই দুজনে দুজনের এই অভ্যেস সম্পর্কে জানতে পারেন। এই নিয়ে চোখের ইশারাতেই তাঁরা মিটিং রুম থেকে বেরিয়ে সিগারেটে টান দিতে দিতেই দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ কথা তো এখন জানা যে, মোদী সরকারের আমলে ভারত-পাক আলোচনা এনএসএ পর্যায়েই হয়ে থাকে। দুই এনএসএের মধ্যে টেলিফোনে কথপোকথন হয়। সূত্রের খবর, ভারতের এনএসএ যে ব্র্যান্ডের সিগারেট খান সেই ভারতীয় ব্র্যান্ডের প্রতি তাঁরও ধীরে ধীরে আসক্তি বেড়েছে বলে এক পাক কূটনীতিককে জানিয়েছেন জানজুয়া। মনে করা হচ্ছে, ব্যাঙ্ককে বৈঠকের পর ওই ব্র্যান্ডের সিগারেট জানজুয়াকে দিয়েছিলেন দোভাল। এরপর থেকেই সেই ব্র্যান্ডে মজেছেন জানজুয়া। এখন দেখার দুই এনএসএ-র সখ্যতা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলতে পারে কিনা। এর আগে কিন্তু অটল বিহারী বাজপেয়ী ও নওয়াজ শরিফ এবং মনমোহন সিংহ ও ইউসুফ রাজা গিলানির ব্যক্তিগত সম্পর্ক কিন্তু এ ব্যাপারে কোনও সাফল্য আনতে পারেনি। উল্লেখ্য, সরতাজ আজিজের পরিবর্তে জানজুয়াকে এই পদে বেছে নেওয়া হয়েছে। আজিজ অবশ্য পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ নীতি সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, প্রাক্তন সেনা অফিসার জানজুয়াকে এনএসএ হিসেবে নিয়োগের কাজটা একেবারেই সহজ ছিল না। বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে, তাঁর নিযুক্তির ক্ষেত্রে অন্যতম কারণ ছিল ভারত। কারণ, ভারত বরাবরই দাবি করে, পাকিস্তানের নির্বাচিত সরকারের হাতে প্রকৃত ক্ষমতা নেই। সেজন্যই প্রাক্তন সেনা অফিসারকে এনএসএ নিয়োগ করে পাকিস্তান ভারতের অভিযোগের পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। জানজুয়া সেদেশের নির্বাচিত সরকার ও সর্বশক্তিমান সেনাবাহিনীর মধ্যে সংযোগসূত্র হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget