এক্সপ্লোর

ডিআরডিও ভবনে বোমা বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল, এনএসজি প্রধানের মন্তব্যে শোরগোল

নয়াদিল্লি: একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ডিরেক্টর জেনারেল আরসি তয়াল। তিনি জানালেন, ডিআরডিও ভবনে দুমাস আগে একটি বোমা পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই বোমাটিকে চিহ্নিত করণের পর নিষ্ক্রিয় করে তাঁর নেতৃত্বাধীন এনএসজি। রাজধানীতে ডিআরডিও ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে বোমা পাওয়ার খবর স্বাভাবিকভাবেই শোরগোল তোলে।কিন্তু ডিআরডিও এবং আইবি-র কাছে খোঁজ নিয়ে জানা যায় যে, এ ঘটনা এপ্রিল মাসের। জিলেটিনের মতো বস্তু ভরা তিনটি পুরানো প্যাকেট পাওয়া গিয়েছিল। কোনও নির্মানস্থলে নিয়ন্ত্রিত মাত্রার বিস্ফোরণ ঘটানোর জন্য জিলেটিন ব্যবহার করা হয়। মেটকাফে হাউস নামে পরিচিত ডিআরডিও ভবনের সামনে এই প্যাকেটগুলি পাওয়া যায়। অনুমান, প্যাকেটগুলি খুবই পুরানো এবং সেগুলি ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগই নেই। ডিআরডিও ভবনে বোমা নিষ্ক্রিয় করার দাবি করার সঙ্গে সঙ্গে তয়াল এনএসজি-র কৃতিত্ব সম্পর্কে বলতে গিয়ে আরও একটা বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি দাবি করেন, পঠানকোটে আধ ঘন্টার মধ্যে চার জঙ্গিকে খতম করে দেন এই এলিট ফোর্সের কম্যান্ডোরা। কিন্তু পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে গত জানুয়ারির জঙ্গি হামলার ঘটনার স্মৃতি এখনও তাজা। প্রায় দুই দিন ধরে জঙ্গিরা বায়ুসেনা ঘাঁটির মধ্যে লুকিয়েছিল। ইন্দিরা গাঁধী বিমানবন্দরের কাছে সামালখায় এনএসজি-র কম্পোজিট বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন তয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রাজনাথ পঠানকোটে জঙ্গি হামলার সময় এনএসজি-র ভূমিকার প্রশংসা করেন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget