এক্সপ্লোর

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, সংখ্যার বিচারে এগিয়ে রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সোমবার। রাইসিনার হিলসের পরবর্তী বাসিন্দা করে হবেন, তা স্থির হবে আগামীকাল।

এই দৌড়ে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী হলেন মীরা কুমার। সংখ্যার বিচারে নির্বাচনের আগের দিন পর্যন্ত, এই দৌড়ে এগিয়ে রয়েছেন রামনাথ কোবিন্দই। যদিও, বিরোধীরাও শেষ রাতে বাজিমাত করার বিষয়ে আশাবাদী।

বিহারের প্রাক্তন রাজ্যপাল কোবিন্দ এবং সংসদের প্রাক্তন স্পিকার মীরা কুমার—দুজনই নিজেদের প্রচারে কোনো কসুর করেননি। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির সমর্থন আদায় করার প্রচেষ্টা করেছেন।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে ভোট ৫,৩৭,৬৮৩। যা ম্যাজিক ফিগার থেকে প্রায় ১২ হাজার কম। তবে, ইতিমধ্যেই জেডিইউ, বিজেডি, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, এডিএমকে-র একাধিক গোষ্ঠী কোবিন্দকেই সমর্থন করার আশ্বাস দিয়েছে। এনডিএ-র আশা, কোবিন্দ সহজেই বৈতরণী পার করে ফেলবেন।

তবে, বাজিমাত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরাও। এদিন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনকে ‘সংকীর্ণ, বিভাজন-সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক মনোভাবের’ বিরুদ্ধে লড়াই হিসেবে উল্লেখ করে দলীয় সদস্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

সংসদের উভয় কক্ষের সদস্য ও বিধায়করা রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করেন। তাঁদের ভোটের ওপরই ভিত্তি করেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজের মোট মূল্য ১০,৯৮,৯০৩।

কলেজের মোট ভোটার সংখ্যা ৪,৮৯৬। এর মধ্যে ৪,১২০ জন বিধায়ক ও ৭৭৬ জন সাংসদ। আবার সাংসদের মধ্যে ৫৪৩ জন লোকসভার এবং ২৩৩ জন রাজ্যসভার।

তবে, অ্যাঙ্গলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে মনোনীত লোকসভার দুই সদস্য এবং রাজ্যসভার ১২ মনোনীত সদস্য এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।

নিয়মানুসারে, একজন সাংসদের ভোটের মূল্য ৭০৮। যাতে বদল হয় না। অন্যদিকে, একজন বিধায়কের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই তাঁর রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে।

সেরা শিরোনাম

November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget