এক্সপ্লোর
ডিভোর্সে সম্মতির আর্জি, ফের বিয়ে করতে চান ওমর, আদালতে জানালেন কৌঁসুলি

নয়াদিল্লি: দাম্পত্যে এমন গভীর ফাটল ধরেছে যে, তা আর জোড়া দেওয়া যাবে না। দিল্লি হাইকোর্টে বললেন ওমর আবদুল্লা। এই কারণ দেখিয়ে তিনি ডিভোর্সের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন। দ্রুত শুনানির আর্জিও পেশ করেন। এ ব্যাপারেই দিল্লি হাইকোর্ট তাঁর স্ত্রী পায়েল আবদুল্লাকে নোটিস পাঠিয়ে তাঁর বক্তব্য জানাতে বলল। ২৩ এপ্রিল পরবর্তী শুনানির আগে পায়েলের অবস্থান জানতে চেয়েছে বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি দীপা শর্মাকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আর তাঁর স্ত্রী বেশ কিছুদিন হল আলাদা থাকছেন। ওমরের আইনজীবী বলেন, আদালত এর আগে একদিন জানতে চেয়েছিল, দুজন পরস্পরের সঙ্গে সম্পর্ক ভেঙে আবার বিয়ে করতে চান কিনা। ওমরের ফের বিয়ে করার রাস্তা খোলা থাকা উচিত। তিনি আবার বিয়ে করতে চান। ২০১৬-র ৩০ আগস্টের এক রায়ে নিম্ন আদালত ওমরের ডিভোর্সের আর্জি খারিজ করে দেয়। সেই রায়কে তিনি দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন। ওমরের যুক্তি, তাঁদের বিয়ে কার্যত এমনভাবে ভেঙে গিয়েছে, যে তা পুনরায় জিইয়ে তোলা অসম্ভব। কিন্তু নিম্ন আদালত বলেছিল, তিনি এটা প্রমাণ করতে পারেননি। বিবাহ বিচ্ছেদের দাবির সমর্থনে তিনি যে 'নিষ্ঠুরতা' তাঁকে ছেড়ে স্ত্রীর 'চলে যাওয়ার' কথা কারণ হিসাবে উল্লেখ করেছেন, তাও প্রমাণ হয়নি। ওমর বলেছিলেন, ২০০৭ থেকেই তাঁরা স্বাভাবিক সংসার করছেন না। ২০০৯ থেকে আলাদা থাকছেন। ১৯৯৪ এর ১ সেপ্টেম্বর বিয়ে হয় তাঁদের। দুটি সন্তান তাঁদের। দুজনেই মায়ের কাছে থাকে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
খবর
























