এক্সপ্লোর

মুম্বইয়ে ‘সংবিধান বাঁচাও র‍্যালি’ বিজেপি বিরোধী দলগুলির, দিল্লিতে ফের বৈঠক আগামী ২৯ জানুয়ারি, জানালেন পাওয়ার

মুম্বই: প্রজাতন্ত্র দিবসে বিরোধীদের ‘সংবিধান বাঁচাও র‍্যালি’ এবং বিজেপির ‘তেরঙ্গা যাত্রা’ নিয়ে সরগরম বাণিজ্য নগরী। আজ ‘সংবিধান বাঁচাও র‍্যালি’-র আগে মুম্বইয়ে বৈঠকে বসেন বিরোধী দলের প্রথম সারির নেতারা। ছিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিণ্ডে, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, এনসিপি নেতা শরদ পাওয়ার, জেডিইউ নেতা শরদ যাদব, সিপিআই নেতা ডি রাজা ও পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল সহ অন্যান্যরা । দক্ষিণ মুম্বইয়ে মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতার বাড়িতে এই বৈঠক হয়। ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে আরও সঙ্ঘবদ্ধ করতেই এই বৈঠক বলে সূত্রের খবর। এদিকে, আজই বিরোধীদের পাল্টা ‘তেরঙ্গা যাত্রা’র আয়োজন করেছে মহারাষ্ট্র বিজেপিও। ‘সংবিধান বাঁচাও র‍্যালি’-র পর পাওয়ার বলেছেন, আগামী ২৯ জানুয়ারি দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াইয়ের বিষয়ে আলোচনা করতে বিরোধী দলগুলি বৈঠকে বসবে। ‘সংবিধান বাঁচাও র‍্যালি’ মহারাষ্ট্র সচিবালয়ের কাছে ওভাল ময়জান থেকে শুরু হয়ে শেষ হয় দক্ষিণ মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায়। সেখানে সাংবাদিকদের পাওয়ার বলেছেন, সংবিধান 'রক্ষা'য় এভাবে মিছিল করার সিদ্ধান্ত যৌথভাবে নিয়েছে সমমনোভাবাপন্ন দলগুলি। পাওয়ার বলেছেন, বিরোধী দলগুলি এবার আগামী ২৯ জানুয়ারি দিল্লিতে আলোচনায় বসবে। এনসিপি নেতা প্রফুল পটেল, ডিপি ত্রিপাঠী, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন, প্রাক্তন সাংসদ রাম জেঠমালানিও এই মিছিলে যোগ দেন। ইয়েচুরি বলেছেন, সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলিও শাসক দলের আক্রমণের মুখে পড়েছে। তিনি আরও দাবি করেছেন, বিজেপি দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। দেশকে বাঁচাতে বিরোধী দলগুলি গৈরিক দলের বিরুদ্ধে একজোট হয়েছে। চবনের অভিযোগ, সরকার স্বৈরতান্ত্রিক পথে চলছে। বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রে বিশ্বাসী সব ধর্মনিরপেক্ষ দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের চেষ্টার অভিযোগও এনে বলেছেন, এই প্রবনতা দেশের পক্ষে বিপজ্জনক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget