বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তাতেই তরুণীকে বেল্ট খুলে মার

ইন্দৌর: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনসমক্ষে তরুণীকে চাবকালো এক ব্যক্তি। ঘটনাটি সোমবার সন্ধ্যেবেলা ঘটেছে ইন্দৌরের জীরা ফ্যাক্টরির কাছে।
অভিযোগ, তরুণী তাঁর বন্ধুর সঙ্গে সেখান দিয়ে যাচ্ছিলেন। এমন সময়, রাহুল নামে অভিযুক্ত সামনে এসে তাকে ধোঁকা দিয়েছেন বলে অভিযোগ করে। তরুণীকে সে প্রশ্ন করে, যখন জানিয়েছে, তাঁকে ভালবাসে সে, তখন কেন সে অন্য কাউকে বিয়ে করছে?
তরুণী রাহুলকে থামতে বললে, সে ক্ষিপ্ত হয়ে যায়। অভিযোগ, তরুণীকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তরুণী সেখান থেকে চলে যেতে চাইলে, অভিযুক্ত বেল্ট দিয়ে রাস্তাতেই তাঁকে মারতে শুরু করে।
এই দৃশ্য দেখে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন। এরমধ্যে তরুণী তাঁর বন্ধুদের ফোন করে ডেকে নেন। তাঁরা এসে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তরুণীর অভিযোগ, তার কথা না শুনলে হত্যার হুমকিও দিয়েছে রাহুল।
























