এক্সপ্লোর

সবথেকে খারাপ অবস্থা কলকাতার, ৩০ পেরনো এক-তৃতীয়াংশ ভারতীয় জীবনশৈলী সংক্রান্ত রোগে ভোগেন, বলছে গবেষণা

নয়াদিল্লি: বয়স ৩০-এর চৌকাঠ পার হলেই উঁকি মারছে নানা ধরনের রোগ। কখনও মধুমেহ, কখনও হৃদরোগ। বেশি মাত্রার কোলেস্টেরল, রক্তচাপ, থাইরয়েড তো রয়েছেই। বাদ যাচ্ছে না ক্যানসারও। গবেষণা জানাচ্ছে, ৩০ পার হওয়া এক-তৃতীয়াংশ ভারতীয় ভোগেন এসব জীবনশৈলী সংক্রান্ত রোগ বা লাইফস্টাইল ডিজিজে। মূলত এ সব রোগের কারণ, ঘুম, পুষ্টি ও ব্যায়ামের অভাব। যে হেলথকেয়ার লাইফস্টাইল সংক্রান্ত সংস্থা এই গবেষণা করেছে, তার ১৫-৬৫ বছর বয়সের এক লাখের বেশি ব্যবহারকারীর থেকে তারা সংগ্রহ করেছে তথ্য। তথ্য জোগাড় হয়েছে নারী-পুরুষ নির্বিশেষে, মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, আমদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও পুনের বাসিন্দাদের থেকে। দেখা যাচ্ছে, তথ্যদাতাদের ৩৩ শতাংশ কিছু না কিছু জীবনশৈলী সংক্রান্ত রোগে ভোগেন। এঁদের মধ্যে প্রায় ৯.৪ শতাংশর উচ্চ কোলেস্টেরল রয়েছে, ৭.৭ শতাংশ ভুগছেন মধুমেহতে। ৬.৭৬ শতাংশর থাইরয়েড ধরা পড়েছে। মধুমেহ, কোলেস্টেরল ও কার্ডিয়াক সংক্রান্ত রোগ পুরুষদেরই বেশি। মহিলারা আবার ভুগছেন কম রক্তচাপ, থাইরয়েড, মোটা হয়ে যাওয়া ও কোষ্ঠকাঠিন্যের মত রোগে। সবথেকে বেশি খারাপ অবস্থা কলকাতার। এ শহরের ৩৫.৭ শতাংশ মানুষ কিছু না কিছু জীবনশৈলী সংক্রান্ত রোগে ভোগেন। সবথেকে বেশি ভোগেন হজমের সমস্যায়। চেন্নাই, আমদাবাদ ও হায়দরাবাদের বাসিন্দারা আবার বেশি ভুগছেন স্থূলতা সংক্রান্ত রোগে। ৩১-৬০ বছরের বয়ঃসীমার মানুষ এ দেশের সবথেকে চাপে থাকা জনগোষ্ঠী বলে জানিয়েছে ওই গবেষণা। কাজের চাপে এঁরা যেমন ব্যায়াম করার সুযোগ পান না, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে ফুড হ্যাবিট বদলে যাওয়ায় জীবনে তার প্রভাব এসে পড়েছে। খাবারে ফাইবারের অভাব দেখা দিয়েছে চোখে পড়ার মত, ২০ শতাংশ মানুষ নিয়মিত কোনও না কোনও বেলার খাবার মিস করছেন। তা ছাড়া ৪৪ শতাংশ মানুষ নিরামিষ খাওয়ায় তাঁদের শরীরে প্রোটিন ঢুকছে না। ঠিকমতো ঘুম না হওয়াতেও শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের রোগ। একজন গড়পড়তা ভারতীয় ঘুমোচ্ছেন দিনে মাত্র ৬.৭২ ঘণ্টা, যখন আদর্শ ঘুম হওয়া উচিত অন্তত ৭-৯ ঘণ্টা। দেশের ফিটনেস ক্যাপিটাল হল বেঙ্গালুরু, তারপর আসছে মুম্বই ও পুনে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget