এক্সপ্লোর

২০১৯-এ মোদীকে টক্কর দিয়ে বিজেপিকে হারাতে পারেন একমাত্র রাহুল, দাবি সচিন পাইলটের

  নয়াদিল্লি: ২০১৯-এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টক্কর দিয়ে বিজেপিকে হারাতে পারেন একমাত্র রাহুল গাঁধীই। বললেন সচিন পাইলট। রাজস্থান কংগ্রেস শাখার সভাপতির অভিমত, বিজেপি প্রশ্নের জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু রাহুল তাদের দায় নিতে বাধ্য করছেন। আজ সনিয়া গাঁধীও রাহুলই এখন তাঁর বস বলে জানিয়ে তাঁর নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করার কাজে সামিল হতে ডাক দিয়েছেন দলীয় সাংসদদের। আর সচিন বলেছেন, রাহুল লাগাতার বিজেপি নেতৃত্বকে তাদের ভুল, ব্যর্থতার ইস্যুতে আক্রমণ করছেন। এতে বিরোধী শিবির ভরসা পাচ্ছে, তাদের মনোবল বাড়ছে। রাহুল মোদীকে চ্যালেঞ্জ করতে চলেছেন, বিজেপিকে ২০১৯-এ কড়া চ্যালেঞ্জ জানাতে পারবেন একমাত্র তিনিই। যেভাবে কংগ্রেস সভাপতি গলদগুলি তুলে ধরে আক্রমণাত্মক ঢঙে বিজেপিকে নিশানা করছেন, তাতে বহু বিজেপি-বিরোধী শক্তি আকৃষ্ট হচ্ছে, বিরোধী শিবির জোট বাঁধছে। সচিনের দাবি, রাহুল তাদের প্রতিশ্রুতিগুলির উল্লেখ করে প্রশ্নবানে বিঁধছেন, বিজেপি তাতে নার্ভাস বোধ করছে। সচিন বলেন, পরামর্শ, জ্ঞান দেওয়া সহজ, কিন্তু অতীতের পারফরম্যান্স, প্রতিশ্রুতির ব্যাপারে তথ্য পরিসংখ্যান দেখিয়ে প্রশ্ন করা হলে বিজেপি অস্বস্তিতে পড়ে। ঠিক সেটাই করতে পেরেছেন রাহুল। ২০১৯-এ এনডিএ বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ায় রাহুলই যোগ্যতম কিনা, প্রশ্ন করা হলে সচিন বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি, জাতীয় স্তরে বিজেপিকে যে একমাত্র দল চ্যালেঞ্জ করতে পারে, তারা কংগ্রেস। রাহুল গাঁধীর নেতৃত্বে লোকসভা ভোট যখনই হোক, বিজেপির মোকাবিলায় পুরোপুরি তৈরি কংগ্রেস। সঠিক সময় এলেই সব বিজেপি-বিরোধী শক্তি হাত মেলাবে। সম্প্রতি রাজস্থানের উপনির্বাচনে কংগ্রেস জিতেছে। এতে বিজেপি দুশ্চিন্তায় পড়েছে বলে জানিয়ে সচিন দাবি করেন, আমি নিশ্চিত, দু মাস পর কর্নাটকের ভোটেও আমরা জিতব।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget