এক্সপ্লোর

ঘুষকাণ্ড: কেজরীবালের পদত্যাগ, সিবিআই তদন্তের দাবি নিয়ে সোচ্চার কংগ্রেস, বিজেপি

নয়াদিল্লি: ঘুষকাণ্ডের প্রেক্ষিতে দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধীরা।

দিল্লি পুরভোটে ভরাডুবির পর এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় নতুন বিতর্কে আম আদমি পার্টি। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

রবিবার কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন গতকাল দল থেকে বহিষ্কৃত মন্ত্রী কপিল মিশ্র। তাঁর দাবি, তাঁর চোখের সামনে দিল্লির স্বাস্থ্য ও পুরমন্ত্রী সত্যেন্দ্র জৈন মুখ্যমন্ত্রীকে ২ কোটি টাকা দিয়েছিলেন।

শুধু তাই নয়, কপিলের আরও অভিযোগ, জৈন তাঁকে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর এক আত্মীয়ের নামে তিনি ৫০ কোটি টাকা মূল্যের একটি জমি হস্তান্তর করে ‘রফা’ করেছেন।

অভিযোগ ওঠার পর থেকেই এদিন সরগরম ছিল কেন্দ্রীয় রাজনীতি। কেজরীবালের অপসারণ ও সিবিআই তদন্তের দাবি নিয়ে সোচ্চার হয় কংগ্রেস, বিজেপি সহ বিরোধীরা। যদিও, কপিলের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে কেজরীবালের সমর্থনে দাঁড়িয়েছে তাঁর দল।

দিল্লি বিজেপির তরফে কেজরীর পদত্যাগ দাবি করা হয়েছে। পাশাপাশি, অভিযোগের প্রেক্ষিতে সিবিআই, আয়কর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্তের দাবিও তুলেছে তারা। এদিন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে দেখা করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি।

তিনি দাবি করেন, যদি কেজরীবালের মধ্যে সামান্যতম নৈতিকতা অবশিষ্ট থেকে থাকে, তাহলে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। তিনি এ-ও জানান, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে, উপ-রাজ্যপালের উচিত এই ইস্যুতে হস্তক্ষেপ করা। আরেক বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, যে অভিযোগ উঠেছে, তা সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত।

কেজরীবালের পদত্যাগ চেয়ে সোচ্চার হয়েছে কংগ্রেসও। দিল্লি কংগ্রেস প্রধান অজয় মাকেন দাবি করন, যে অভিযোগ উঠেছে, তার পর মুখ্যমন্ত্রী থাকার কোনও অধিকার নেই কেজরীবালের। তিনি যোগ করেন, যে দুর্নীতিবিরোধী ভাবমূর্তি নিয়ে আম আদমি পার্টি গঠিত হয়েছিল, আজ তা ভূলুণ্ঠিত। কেজরীবালকে 'ডাকাত' বলে কটাক্ষ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিংহ বলেন, মুখ্যমন্ত্রীর 'দুর্নীতিগ্রস্ত মুখ প্রকাশ্যে চলে এসেছে।'

প্রাক্তন সহযোগীর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষে অভিযোগ ওঠায় বিষণ্ণ প্রবীণ সমাজকর্মী অণ্ণা হজারেও। তিনি বলেন, দিল্লি সরকারে যা যা ঘটে চলেছে, তা দেখে আমি মর্মাহত। এটা ভীষণই দুঃখের যে আমার এক প্রাক্তন সহযোগীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি তুলেছেন দুর্নীতিবিরোধী লড়াইয়ে কেজরীবালের একদা সঙ্গী তথা বর্তমান পুদুচেরির উপ-রাজ্যপাল কিরণ বেদীও।

যদিও, এই ইস্যুতে কেজরীবালের পাশে দাঁড়িয়েছে তাঁর দল। এদিন কপিলের তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন মণীশ সিসোদিয়া ও কুমার বিশ্বাস। সিসোদিয়ার দাবি, গোটা অভিযোগটাই ভিত্তিহীন। তিন যোগ করেন, খারাপ পারফরম্যান্সের জন্য কপিলকে বরখাস্ত করা হয়েছে। তাই তিনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget