এক্সপ্লোর
কেরলে স্কুলে ভর্তির ফর্মে জাত, ধর্মের উল্লেখ করল না লক্ষাধিক ছাত্র-ছাত্রী

তিরুঅনন্তপুরম: কেরলে গত বছর স্কুলে ভর্তির সময় ফর্ম পূরণ করতে গিয়ে জাত ও ধর্মের জন্য নির্দিষ্ট জায়গাটি ফাঁকা রেখে দিয়েছিল লক্ষাধিক ছাত্র-ছাত্রী। বিধানসভায় এমনই জানালেন শিক্ষামন্ত্রী সি রবীন্দ্রনাথ। সিপিআইএম বিধায়ক ডি কে মুরলীর প্রশ্নের লিখিত জবাবে কেরলের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ভর্তির সময় বিভিন্ন শ্রেণির ১,২৪,১৪৭ জন ছাত্র-ছাত্রী জাত-ধর্মের কথা উল্লেখ করেনি। প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিরই ছাত্র-ছাত্রী এর মধ্যে ছিল। যদিও উচ্চ-মাধ্যমিক স্তরে কোনও ছাত্র-ছাত্রী জাত-ধর্মের জন্য নির্দিষ্ট জায়গাটি এড়িয়ে যায়নি।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
























