এক্সপ্লোর

মিসকলে বাড়ছে দল, ২৪ ঘণ্টায় আপ পেল ১১ লক্ষ সদস্য

দিল্লির ক্ষমতা দখলের পর আরও বেশি সমর্থন আদায় আম আদমি পার্টির।

নয়াদিল্লি: দিল্লির ক্ষমতা দখলের পর আরও বেশি সমর্থন আদায় আম আদমি পার্টির। শুধু সমর্থনই নয়, মিসকল দিয়েই আপের সদস্য হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। অরবিন্দ কেজরিবালের দলের দাবি, বিগত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ মানুষ আম আদমি পার্টির সদস্য হয়েছে।

১৩ ফেব্রুয়ারি আম আদমি পার্টি ট্যুইটে একটি পোস্ট করে জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়নের ওপর মানুষ দলের সদস্য হয়েছে। আরও একটি ট্যুইটে অরবিন্দ কেজরিবালের দলের পক্ষ থেকে দাবি করা হয়, দেশের ১১ লক্ষ মানুষ শেষ ২৪ ঘণ্টায় আপের সদস্য হয়েছে।

এই প্রসঙ্গে এক আপ নেতার মন্তব্য, “মেরুকরণ করতেই বিজেপি নেতারা ক্রমাগত আপ নেতাদের গালমন্দ করেছেন। অন্যদিকে আপ প্রথম থেকেই কাজের নিরিখে ভোট চেয়েছে। বিজেপি গোটা নির্বাচনী প্রচারেই হিন্দু-মুসলিম করে গিয়েছে। আপ এই বিভাজন থেকে সর্বদা দূরে থেকেছে এবং সাধারণ মানুষের কথা বলে এসেছে।” এই রণকৌশলই তাঁদের চমকপ্রদ ফল এনে দিয়েছে বলে দাবি আপ নেতার। উল্লেখ্য, সদ্য সমাপ্ত দিল্লির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপ। তারা জিতেছে ৬২টি আসনে। বিজেপি জিতেছে মাত্র ৮টি আসনে। ৭০টি আসনের মধ্যে একটি আসনেও জয় আর্জন করতে পারেনি কংগ্রেস। যদিও দলের এই ভরাডুবিতেও ‘হার’ দেখছে না ভারতের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল।

আগামী রবিবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিবাল। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget