এক্সপ্লোর

১০ বছরে ২১ হাজার বিদেশিকে নাগরিকত্ব, সিংহভাগই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রক

মোদি জমানায়ই সবথেকে বেশি বিদেশি ভারতীয় নাগরিকত্ব পেয়েছে।

নয়াদিল্লি: বিগত এক দশকে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে ২১ হাজারের ওপরে বিদেশি। এদের মধ্যে সিংহভাগই বাংলাদেশি। বুধবার লোকসভায় এই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ টু সরকার এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দুই এনডিএ সরকার মিলিয়ে সর্বমোট ২১ হাজার ৪০৮ জন বিদেশি এখনও পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। উল্লেখ্যনীয়, মোদি জমানায়ই সবথেকে বেশি বিদেশি ভারতীয় নাগরিকত্ব পেয়েছে এবং সরকার তাদের পাসপোর্টও দিয়েছে।

এদিন নিত্যনন্দ রাই যে তথ্য লোকসভায় তুলে ধরেছেন, সেই তথ্য অনুযায়ী বিগত দশ বছরে ২১ হাজার ৪০৮ জন বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। সাল অনুযায়ী ভাগ করলে বিদেশিদের নাগরিকত্ব প্রদানের ছবিটা ঠিক যেমন –

২০১০ সাল – ২৩২ জন

২০১১ সাল - ৪৩৫ জন

২০১২ সাল – ৫৩৩ জন

২০১৩ সাল - ৫৬৩ জন

২০১৪ সাল – ৬১৭ জন

২০১৫ সাল – ১৫ হাজার ৪৭০ জন

২০১৬ সাল – ১ হাজার ১০৬ জন

২০১৭ সাল – ৮১৭ জন

২০১৮ সাল – ৬২৮ জন

২০১৯ সাল – ৯৮৭ জন

মন্ত্রীর দেওয়া তথ্য থেকেই পরিষ্কার, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরই সবথেকে বেশি বিদেশি ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। ২০১৫ ও ২০১৬, এই ২ বছরে সর্বাধিক বিদেশি ভারতীয় নাগরিক হয়েছে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ছিটমহল সমস্যা সমাধানের কথাও এদিন লোকসভায় বলতে শোনা যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকে। মন্ত্রী জানিয়েছেন, এই সময়ই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৭ ধারা অনুযায়ী ১৪ হাজার ৮৬৪ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়।

মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গে নিত্যানন্দ রাই জানান, “প্রতিটি বৈধ শরণার্থীকেই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে। এখানে কোনও শরণার্থীর ধর্ম দেখা হবে না।” সংশোধিত নাগরিকত্ব আইনের ক্ষেত্রেও যে এই নিয়মের কোনও বদল হবে না, তা পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিন অবৈধ বাংলাদেশি যারা কোনও রকম কোনও কাগজপত্র না থাকা সত্ত্বেও এদেশে থাকছিলেন, তাদের বিতাড়ণ করা নিয়েও কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দেন নিত্যানন্দ রাই। তিনি বলেন, “অবৈধ বাংলাদেশিদের এদেশ থেকে তাড়ানোর সমস্ত বন্দোবস্ত কেন্দ্র করেছে। ২০১৬ সালে ৩০৮ জন, ২০১৭ সালে ৫১ জন এবং ২০১৮ সালে ৪৪৫ জনকে এদেশ থেক তাড়িয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget