এক্সপ্লোর
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু: ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আজ সকাল আটটা নাগাদ জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার নৌশেরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ছোট মাপের আগ্নেয়াস্ত্র এবং স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে। হতাহতের কোনও খবর নেই। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এই নিয়ে এ মাসে ষষ্ঠবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। রজৌরি ও পুঞ্চ জেলাতেই পালা করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। তবে ভারতীয় জওয়ানরাও তৈরি আছেন। তাঁরা পাল্টা জবাব দিচ্ছেন।
Before You Go
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর






















