এক্সপ্লোর

পাকিস্তান ভারতকে দুর্বল করার চেষ্টা করছে, কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করবে কেন্দ্র, বললেন রাজনাথ সিংহ

গ্যাংটক: পাকিস্তান যদি না বদলায়, ভারতই বদলে দেবে তাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তিনদিনের সিকিম সফরে আজ এই হুঁশিয়ারি দিয়েছেন। রাজনাথ বলেছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরে গন্ডগোল পাকিয়ে ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু মানুষ বিশ্বাস রাখুন, কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান বার করবে কেন্দ্র। যদিও এ ব্যাপারে বিশদে কিছু বলেননি তিনি। রাজনাথের কথায়, পাকিস্তানকে বদলাতে হবে। ভারতের আশা, পাকিস্তান বদলাবে। যদি তারা না বদলায়, ভারত বদলে দেবে তাদের। এই মুক্ত দুনিয়ার যুগে একটি দেশ অন্য দেশের ভিত নড়বড়ে করার চেষ্টা করতে পারে না, আন্তর্জাতিক দুনিয়া তাদের ক্ষমা করবে না। জঙ্গি পান্ডা বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে গত বছর থেকে অশান্তি কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক জঙ্গি হামলা চলেছে, বাহিনীর ওপর পাথর ছুঁড়েছে সাধারণ মানুষ। এখনও অশান্তি উপত্যকার রোজকার ঘটনা। ৯ এপ্রিলের শ্রীনগর লোকসভা উপনির্বাচন ঘিরেও তীব্র অশান্তি হয়। জঙ্গি দমনের পন্থা নিয়ে রাজ্যে ক্ষমতাসীন শরিক দল পিডিপি ও বিজেপির মতানৈক্যও প্রকাশ্যে। এই প্রেক্ষিতে রাজনাথের ইঙ্গিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, এনডিএ সরকার যখন ২০১৪-য় ক্ষমতায় আসে, তখন পাকিস্তান সহ সব প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল তারা। চেয়েছিল, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। কিন্তু দেখা যাচ্ছে, পাকিস্তান পাল্টায়নি। পাল্টায়নি ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। যেনতেনপ্রকারেণ তারা ভারতের ক্ষতি করতে চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget