এক্সপ্লোর

কাশ্মীর: কুপওয়ারায় ভারতীয় সেনার প্যাট্রলিং টিমের ওপর হামলা পাক বাহিনীর, নিহত ২ জওয়ান

জম্মু: সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তভঙ্গ করল পাকিস্তান। পাক সেনার গুলিতে নিহত ২ ভারতীয় জওয়ান।

খবরে প্রকাশ, এদিন উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে কেরন সেক্টরের অন্তর্গত ফুর্গি এলাকায় ভারতীয় সেনা প্যাট্রলিং দলের ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। পাশাপাশি, সেনা ছাউনি লক্ষ্য করেও গুলিবর্ষণ করে পাক সেনা।

সেনা সূত্রে খবর, পাক গুলিতে প্যাট্রলিং টিমের ২ ভারতীয় জওয়ান মারা গিয়েছেন। হামলায় নিহত ২ জওয়ান হলেন লান্স নায়েক রঞ্জিত সিংহ এবং রাইফেলম্যান সতীশ ভগত। জানা গিয়েছে, দুজনই ৫ জম্মু কাশ্মীর রাইফেলসের সদস্য ছিলেন।

WhatsApp Image 2017-07-12 at 9.47.49 PM WhatsApp Image 2017-07-12 at 9.47.52 PM

প্রসঙ্গত, নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ের পর এদিন বদগামে তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি খতম হয়। তার কয়েক ঘণ্টা পরই এই হামলা চালায় পাক বাহিনী।

এর আগে, গত রবিবারও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে পাক বাহিনী। মর্টার হানাও চলে।

গত ২৬ জুন, ঈদের দিন রাজৌরির ভিম্বর গলিতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হানা চালায় পাক সেনা। তার ১০ দিন আগে, ১৬ জুন, রাজৌরিতে ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান।

শুধুমাত্র জুন মাসেই, সীমান্তে ২৩ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে পাক সেনা। এছাড়া, একবার ‘ব্যাট’-হানা এবং দুবার অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। এই হামলায় ৩ জওয়ান সহ চারজন মারা গিয়েছেন, ১২ জন আহত হন।

এসবের মধ্যে ফের এদিন আরও ২ জওয়ান মারা গেলেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget