এক্সপ্লোর

প্রশিক্ষণ নিয়েছে হাফিজ সঈদের কাছে, জেরায় জানাল জম্মুতে ধৃত পাকিস্তানি

জম্মু: উরির ভারতীয় সেনাঘাঁটিতে পাকিস্তানের মাটিতে প্রশিক্ষণ পাওয়া সন্ত্রাসবাদীদের হামলার পাশাপাশি সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশেও খামতি নেই। গতকাল রাতেই টহলরত বিএসএফ জওয়ানদের হাতে আন্তর্জাতিক সীমান্তের কাছে ধরা পড়ে পাক ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকা লস্কর-ই-তৈবার এক সদস্য। জিজ্ঞাসাবাদে সে ২৬/১১-র মুম্বই হামলার মাথা বলে চিহ্নিত লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সঈদের কাছে প্রশিক্ষণ নেওয়ার কথা জানিয়েছে বলে দাবি তদন্তকারীদের। জম্মু ফ্রন্টিয়ারের বিএসএফ ডিআইজি ধরমিন্দর পারিখ জানান, গতকাল ভোরে জম্মুর আখনুর এলাকার প্রাগওয়াল সেক্টরে সতর্ক সীমান্তরক্ষী জওয়ানদের হাতে আটক হয় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কাঁটাতার ভেঙে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে থাকা ওই পাকিস্তানি যুবক। ৩২ বছর বয়সি ছেলেটি নিজের নাম আবদুল কায়ুম বলে জানিয়েছে। পাকিস্তানের শিয়ালকোটের পুল বাজুয়ান গ্রামের জনৈক ভাগ আলির ছেলে সে। তার কাছ থেকে একটি ডুয়াল সিমের নোকিয়া মোবাইল ফোন পাওয়া গিয়েছে। পারিখ সাংবাদিকদের বলেন, জেরায় সে আরও জানিয়েছে, ২০০৪ সালে সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের মানসেরায় ‘দৌরা-ই-আম’ শিরোনামে হওয়া লস্করের সামরিক প্রশিক্ষণে সামিল হয়েছিল। তারপর থেকে সে লস্করের হয়েই কাজ করে। ‘গাজওয়া’, ‘জারার’-এর মতো জেহাদি ভাবাদর্শ প্রচারকৃ করা পত্রপত্রিকা বিলি করে, লস্করের হয়ে চাঁদাও তোলে। পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে শিয়ালকোটে মুজহিদ ভাট নামে লস্করের এক আমিরের হাতে তুলে দেওয়ার কথা বলেছে সে। ডিআইজি জানান, হাফিজ সঈদ, সৈয়দ সালাউদ্দিনের মতো জঙ্গি নেতাদের পাশাপাশি সৈয়দ আলি শা গিলানি, আসিয়া আনদ্রাবি, ইয়াসিন মালিক, প্রমুখ বিচ্ছিন্নতাবাদী মাথাদের ব্যাপারেও সে পুরোপুরি অবহিত।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget