এক্সপ্লোর

পানামা পেপারস: কোনও বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ নেই, দাবি বিগ বি’র

মুম্বই: পানামা পেপার লিক-কাণ্ডে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। জানিয়ে দিলেন, কোনও বিদেশি সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। বিগ বি-র দাবি, সম্ভবত তাঁর নামের ‘অপব্যবহার’ করা হয়েছে। বিবৃতি দিয়ে অমিতাভ আজ দাবি করেছেন, যে চারটি সংস্থার কথা বলা হচ্ছে, সেই সংস্থাগুলির তিনি কোনওদিনই ডিরেক্টর ছিলেন না। বিগ বি বলেছেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে উল্লিখিত সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড বা লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং লিমিটেড এবং ট্র্যাম্প শিপিং লিমিটেড – নামে কোনও সংস্থাকে আমি জানি না। এই চার সংস্থার ডিরেক্টরও ছিলাম না। সমস্ত কর মিটিয়েছেন বলে দাবি করে অমিতাভ আরও জানিয়েছেন, সম্ভবত তাঁর নামের অপব্যবহার করা হয়েছে। অমিতাভ জানান, ভারতীয় আইন মেনেই তিনি বিদেশে টাকা পাঠিয়েছেন, তাও এদেশের কর দেওয়ার পর। তিনি এ-ও জানান, ইন্ডিয়ান এক্সপ্রেসও কখনই বলেনি, তিনি কোনও অন্যায় করেছেন। শুধু অমিতাভ নন, ‘পানামা পেপারস’-এ তাঁকে নিয়ে প্রকাশিত সব তথ্যও ভুল বলে দাবি করেছেন ঐশ্বর্য রাই বচ্চনের মিডিয়া উপদেষ্টা। অভিযোগ অস্বীকার করেছেন মেসিও। ‘মোসাক ফনসেকা’ বলে পরিচিত পানামার একটি আইনি পরিষেবা প্রদানকারী সংস্থার গোপন নথি ফাঁস হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বিশ্বের একশোটিরও বেশি সংবাদমাধ্যমের করা যৌথ তদন্তে উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্যকে বলা হচ্ছে ‘পানামা পেপারস’। প্রকাশিত তথ্য অনুযায়ী, কর ফাঁকি দিতে স্বনামে এবং বেনামে ট্যাক্স হাভেন কিংবা করের স্বর্গরাজ্য বলে পরিচিত বিভিন্ন দেশের সংস্থায় বিনিয়োগ করেছেন বহু প্রভাবশালী ব্যক্তি। তালিকায় নাম রয়েছে রুশ প্রেসিডেন্ট থেকে চিনা প্রেসিডেন্ট, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন থেকে লিওনেল মেসির। মঙ্গলবার যে তথ্য প্রকাশিত হয়, তাতে ৫০০ জন ভারতীয়র নাম ছিল। তালিকায় রয়েছে – অমিতাভ বচ্চন, তাঁর পুত্রবধূ ঐশ্চর্য রাই বচ্চন, ইন্ডিয়া বুলসের প্রতিষ্ঠাতা সমীর গহলৌত, ডিএলএফ কর্তা কে পি সিংহ, প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, কলকাতার ব্যবসায়ী শিশির বাজোরিয়ার। অভিযোগ, এঁরা সকলেই কর ফাঁকি দিতে বিদেশে বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করেছেন। প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভের সাফাই, তিনি কোনও আইন লঙ্ঘন করেননি। ব্যবসায়ী তথা বিজেপি নেতা শিশির বাজোরিয়ার দাবি, বিদেশে তাঁর ব্যবসা থাকলেও, তিনি কোনও কর ফাঁকি দেননি। প্রসঙ্গত, বিশ্বে এমন একাধিক দেশ রয়েছে যাকে বলা হয় ‘করের স্বর্গরাজ্য’ বা ট্যাক্স হাভেন কান্ট্রি। এখানে কোনও কোম্পানি খুলে মুনাফা করলে মুলধনী আয়ের ওপর কর দিতে হয় না।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget