এক্সপ্লোর

বারবার জঙ্গি-হামলা: গোয়েন্দাদের ‘ব্যর্থতাকে’ দুষল সংসদের স্থায়ী কমিটি

নয়াদিল্লি: পঠানকোট, উরি সহ দেশের একাধিক জায়গায় সন্ত্রাস হামলা না রুখতে পারার জন্য গোয়েন্দা-ব্যর্থতাকেই দায়ী করল সংসদীয় প্যানেল।

প্রাক্তন স্বরাষ্টমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের নেতৃত্বাধীন সংসদের স্থায়ী কমিটি (স্বরাষ্ট্র-বিষয়ক) জানিয়েছে, ২০১৬ সালের ২ জানুয়ারি পঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল। তার পর এক বছর কেটে গেলেও তদন্তের কাজ গোটাতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

ওই কমিটি আরও জানিয়েছে, এই হামলা প্রমাণ করেছে যে, তথ্য জোগাড়ে গোয়েন্দারা ‘ব্যর্থ’। যে কারণে, পঠানকোট, উরি, পাম্পোরে, বারামুল্লা ও নাগরোটার মতো ঘটনা ঘটেছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলির ‘কাজে খামতি’ প্রকট হয়ে পড়েছে। কমিটি বলেছে, সবচেয়ে বড় কথা, কেন গোয়েন্দারা বারবার ব্যর্থ হচ্ছেন, তার কোনও বিশ্লেষণ করা হচ্ছে না।

পঠানকোট হামলায় সাত জওয়ানের মৃত্যু হয়েছিল। ১৮ সেপ্টেম্বর উরির ব্রিগড হেডকোয়ার্টার্সের হামলায় ১৯ জওয়ান মারা যান। গত বছর ২৫ জুন পাম্পোরে হামলায় আধাসামরিক বাহিনীর ৮ জওয়ান মারা যান। অন্যদিকে, নাগরোটার সেনা বেসে হামলায় মারা গিয়েছিলেন সাত জওয়ান।

কমিটির সুপারিশ, যত দ্রুত সম্ভব এই তদন্তের কাজ শেষ করতে এনআইএ-কে নির্দেশ দিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতে, সীমান্ত অঞ্চলে গোয়েন্দা-ব্যবস্থায় কোথায় গলদ রয়ে গিয়েছে, তা স্পষ্ট হবে। সীমান্তের ওপার দিয়ে এদেশে অনুপ্রবেশের ঘটনায় মারাত্মক বৃদ্ধি হয়েছে বলেও জানিয়েছে কমিটি।

২০১৬ সালে ৩৬৪ বার অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে বলে সংসদে জানিয়েছে কেন্দ্র। এপ্রসঙ্গে কমিটির প্রস্তাব, কেন্দ্রের উচিত নিয়ন্ত্রণরেখার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা। তাদের খতিয়ে দেখা উচিত, সীমান্তে ঠিক কী খামতি রয়েছে, যেগুলিকে কাজে লাগাচ্ছে জঙ্গিরা।

হালে জঙ্গিরা সুড়ঙ্গ কেটে এদেশে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। কমিটির আশঙ্কা, এখনই গোয়েন্দারা সতর্ক না হলে এটিই ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। কারণ, সুড়ঙ্গকেই হাতিয়ার করে ভবিষ্যেতে বড় হামলা করতে পারে জঙ্গিরা বলে মনে করছে স্থায়ী কমিটি। তাদের প্রস্তাব, যে সব দেশে উচ্চমানের সুড়ঙ্গ সনাক্তকারী পদ্ধতি রয়েছে, তাদের সহায়তা নিতে পারে ভারত।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget