এক্সপ্লোর

ক্রাইস্টচার্চের মসজিদে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ হায়দরাবাদের ফারহাজ, সরকার খোঁজ নিক, বললেন উদ্বিগ্ন বাবা

হায়দরাবাদ: ক্রাইস্টচার্চের মসজিদে শুক্রবারের বিস্ফোরণের পর থেকে নিখোঁজ হায়দরাবাদের ছেলে ফারহাজ আহসান নামে এক ইঞ্জিনিয়ার। গত ৭ বছর ধরে নিউজিল্যান্ডে কর্মসূত্রে রয়েছেন তিনি। বিয়ে থা করেছেন, দুটি সন্তানও হয়েছে। তাঁর কী হল, খবর না পেয়ে উদ্বেগ, দুশ্চিন্তায় আকুল হায়দরাবাদে ফারহাজের বাড়ির লোকজন। ফারহাজের মা সংবাদ সংস্থাকে বলেছেন, এখনও ছেলের কোনও খবর নেই। ফারহাজের কি খারাপ কিছু হয়েছে, উত্কন্ঠায় তিনি। ফারহাজের বাবা বলেছেন, শুক্রবারের প্রার্থনা সারতে ছেলে মসজিদে গিয়েছিল। এখনও বাড়ি ফেরেনি। প্রায় ১৭ জনের খোঁজ মেলেনি এখনও। সরকারকে আর্জি জানাই, ছেলে কোথায়, ভাল আছে কিনা, খোঁজখবর করে দেখা হোক। গতকাল নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় প্রার্থনারত অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ছিলেন মধ্য ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে। শহরতলির লিনউড মসজিদেও গুলি চলে। নিউজিল্যান্ডের ইতিহাসে নজিরবিহীন এই নৃশংসতায় দুনিয়াজুড়ে শোকের ছায়া। গতকাল হায়দরাবাদের এমপি, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ট্যুইট করেন, ভারতীয় বংশোদ্ভূত ফারহাজ এহসান ওই মসজিদেই গিয়েছিল বলে খবর। এখনও তাঁর কোনও খবর নেই। ওঁর পরিবার আছে হায়দরাবাদে। পরিবারকে অবিলম্বে সহায়তা দেওয়ার আবেদন করছি। এদিকে মসজিদে গুলিবৃষ্টিতে জখম হায়দরাবাদের আরেক ভারতীয় আহমেদ ইকবাল জাহাঙ্গির নিউজিল্যান্ডের হাসপাতালে চিকিত্সায় সুস্থ হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ভাই খুরশিদ জাহাঙ্গির। ইকবালের বুকে গুলি লেগেছে। খুরশিদ বলেছেন, নিউজিল্যান্ডের ভিসার পেতে সাহায্য করায় সরকারকে ধন্যবাদ। আজ রওনা হচ্ছি ভাইয়ের কাছে পৌঁছতে। ওর বিপদ কেটেছে, ভাল হয়ে উঠছে। বেসরকারি রিপোর্টে প্রকাশ, মসজিদে হামলার পর থেকে ৯ জন ভারতীয় নিখোঁজ বলে একটি সূত্রে বলা হয়েছে। কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার ব্যাপার থাকায় ঠিক কতজন ভারতীয় মারা গিয়েছেন, সরকারি ভাবে সেই খবর পেতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget