এক্সপ্লোর

পিএনবি-প্রতারণা নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষ

নয়াদিল্লি: পিএনবিকাণ্ড নিয়ে উত্তাল সংসদ। টানা দ্বিতীয় দিনের মতো মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভা।

ব্যাঙ্ক প্রতারণা মামলায় এদিন প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি তোলে কংগ্রেস ও তৃণমূল। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর সামনে দলের নেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে হাজার হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে। জনতার টাকা লুঠ হয়েছে। অপরাধীদের দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে। এই ইস্যুতে তারা আলোচনার দাবি রাখে। প্রবল হই-হট্টগোলের মধ্যে বুধবার পর্যন্ত সভা মুলতুবি করেন স্পিকার সুমিত্রা মহাজন।

এর আগে, সকালে একাধির বিরোধী দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন। কংগ্রেস সাংসদরা বলতে থাকেন ‘কোথায় গেলেন নীরব মোদী? প্রধানমন্ত্রী জবাব দিন..নীরব মোদীকে ফেরত আনো..’ সেইসময় দুপুর পর্যন্ত মুলতুবি রাখতে হয় সভার কাজ।

দুপুরে যখন সভা ফের মিলিত হয়, তখন কেন্দ্রের তরফে জানানো হয়, তারা আলোচনায় রাজি। সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইস্যুতে বলবেন। বিরোধীদের উদ্দশ্যে তিনি আর্জি জানান, গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় বহু বিল পাশ করা জরুরি। সভা এভাবে ভণ্ডুল হলে, স্বাভাবিক কাজকর্ম শিকেয় উঠবে। কিন্তু বিরোধীরা তাতে কর্ণপাত না করে হই-হট্টগোল চালিয়ে যাওয়ায় দিনের মতো মুলতুবি হয়ে যায় নিম্নকক্ষ।

একই দৃশ্য দেখা যায় রাজ্যসভাতেও। বিরোধীদের হই-হট্টগোলে এদিন দফায় দফায় স্থগিত হয়ে যায় উচ্চকক্ষ। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ও ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন বহু চেষ্টা করেন বিরোধীদের শান্ত করার। কিন্তু, বিরোধীদের নাছোড় মনোভাবে বাধ্য হয়ে এদিনের মতো মুলতুবি হয়ে যায় রাজ্যসভা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget