এক্সপ্লোর

নোট বাতিল: মনমোহনের নেতৃত্বে বিরোধীদের চাপে ২৫ মে ফের উর্জিতকে তলব সংসদীয় কমিটির

নয়াদিল্লি: উর্জিত পটেলকে ফের নোট বাতিল নিয়ে তলব করল সংসদীয় কমিটি। ২৫ মে তাঁকে কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর, বিমুদ্রাকরণের ফল নিয়ে আলোচনা এখনও চলছে। সে কারণেই কমিটির সদস্যদের ব্রিফ করার জন্য আসতে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। কমিটির এক সদস্য বলেছেন, নিশিকান্ত দুবে সহ প্যানেলের বিজেপি সদস্যরা পটেলকে তলব করার পক্ষপাতী নন। কিন্তু মনমোহন সিংহের নেতৃত্বে কমিটির বিরোধী শিবিরের সদস্যরা তাঁকে ডাকার দাবিতে এককাট্টা মনোভাব দেখান। শেষ পর্যন্ত তাঁদের দাবি মেনে নিতে হয়। ঘটনা হল, গত জানুয়ারিতে যখন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে হাজিরা দেন, পটেলকে বিরোধীদের প্রশ্নবাণ থেকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন মনমোহনই। নিজে এককালে রিজার্ভ ব্যাঙ্কের সর্বোচ্চ পদে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী পটেলের হয়ে বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাতিষ্ঠানিক মর্যাদাকে সম্মান করতে হবে, পটেলকে জেরায় জর্জরিত করা ঠিক নয়। ফলে সেবার রেহাই পেয়ে যান তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটি গত জানুয়ারিতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সমেত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অফিসারদের তলব করেছিল ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের ফলাফল নিয়ে আলোচনার জন্য। সেবার কমিটির সব প্রশ্নের উত্তর দেওয়া তাঁদের পক্ষে সম্ভব না হওয়ায় ঠিক হয়েছিল, বাজেট অধিবেশনের পর কোনও একদিন আবার পটেলদের ডাকা হবে। সূত্রের খবর, এবার পটেলকে কমিটির সদস্যরা জিজ্ঞাসা করতে পারেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর অর্থ ব্যবস্থায় কত টাকা ফিরে এসেছে, ব্যাঙ্কগুলিতে কাজকর্ম কবে পুরো স্বাভাবিক হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

RG Kar Case : RG করকাণ্ডে তরুণী চিকিৎসকের দেহের তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget