এক্সপ্লোর

সংসদে নোট বাতিল ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনার দাবি বিরোধীদের

নয়াদিল্লি: সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের ডাকা সর্বদল বৈঠকেও উঠে এল নোট বাতিলের প্রসঙ্গ। বিষয়টি নিয়ে সংসদের অধিবেশনে সরকারকে কোণঠাসা করার কৌশল নিয়েছে বিরোধীরা। এদিন সর্বদল বৈঠকে বিষয়টি নিয়ে সংসদে বিতর্কের দাবি জানায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এছাড়াও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ছাড়াও এক পদ এক পেনশন সহ কৃষকদের দুর্দশার প্রসঙ্গেও বৈঠকে বিরোধীরা আলোচনার দাবি জানিয়েছে। বৈঠক শেষে অধ্যক্ষ এ কথা জানিয়েছেন। প্রায় ঘন্টা তিনেক ধরা চলা বৈঠকে প্রধান বিরোধী দলগুলি নোট বাতিলের বিষয়টি নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে বিতর্কের দাবি জানায়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় মানুষ যে অসুবিধার মুখে পড়েছে তা তুলে ধরতে এ বিষয়ে বিতর্কের দাবি জানায় বিরোধীরা। অধ্যক্ষ জানিয়েছেন, আসন্ন শীতকালীন অধিবেশনে ২২-২৩ টি বিল পেশ হতে পারে। সর্বদল বৈঠকের শেষে অধ্যক্ষর ডাকা নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লোকসভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক ও সরকারের পাক নীতি সহ বিভিন্ন বিষয়ে তাঁরা মুলতুবি প্রস্তাব, স্বল্প সময়ের আলোচনা, দৃষ্টি আকর্ষণী নোটিশ দেবেন। এছাড়াও সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ার প্রস্তাব নিয়েও কংগ্রেস আলোচনার দাবি জানিয়েছে। সংসদের অধিবেশন নির্বিঘ্নে চলতে দেওয়ার জন্য বিরোধীদের কাছে আর্জি জানিয়েছেন অধ্যক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget